Bank Holidays 2026: চলতি সপ্তাহে ৬ দিন বন্ধ ব্যাঙ্ক, কোনদিন যেতে পারবেন ব্যাঙ্কে? জেনে নিন

Holidays: আরবিআই-এর নিয়ম অনুযায়ী, মাসের ২য় ও ৪র্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এর পাশাপাশি, বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব ও বিশেষ অনুষ্ঠান উপলক্ষে ব্যাঙ্কের ছুটি থাকে। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের ছুটির তালিকা। তবে আঞ্চলিক উৎসব ও সাপ্তাহিক ছুটির ভিত্তিতে ছুটির দিন বদল হবে।

Bank Holidays 2026: চলতি সপ্তাহে ৬ দিন বন্ধ ব্যাঙ্ক, কোনদিন যেতে পারবেন ব্যাঙ্কে? জেনে নিন
প্রতীকি ছবিImage Credit source: TV9 Network

|

Nov 09, 2026 | 2:31 PM

কলকাতা: চলছে দীপাবলীর উৎসব। এর মধ্যেই অনেকের চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এর মধ্যেই আরবিআই প্রকাশিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, রাজ্যে ৯ থেকে ১৫ নভেম্বরের মধ্যে মোট ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই তালিকায় রয়েছে SBI, HDFC Bank, ICICI Bank, Axis Bank-সহ দেশের একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। তবে সব রাজ্যে একই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। আঞ্চলিক উৎসব ও সাপ্তাহিক ছুটির ভিত্তিতে ছুটির দিন বদল হবে। আরবিআই-এর নিয়ম অনুযায়ী, মাসের ২য় ও ৪র্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এর পাশাপাশি, বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব ও বিশেষ অনুষ্ঠান উপলক্ষে ব্যাঙ্কের ছুটি থাকে। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের ছুটির তালিকা।

৯ সেপ্টেম্বর (সোমবার)- দীপাবলী, লক্ষ্মীপুজো, গোবর্ধন পুজো ও বিশ্বকর্মা দিবস উপলক্ষে আগরতলা, ভোপাল, চণ্ডীগড়, গ্যাংটক, ইম্ফল, জয়পুর, কানপুর ও লখনউতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০ নভেম্বর (মঙ্গলবার)- বলি প্রতিপদ, গোবর্ধন পুজো, লক্ষ্মীপুজো উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, গ্যাংটক, মুম্বই ও নাগপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১১ নভেম্বর (বুধবার)- লক্ষ্মীপুজো, নিঙ্গল ছাকুবা, ভাইফোঁটা, চিত্রগুপ্ত জয়ন্তী উপলক্ষে গ্যাংটক, ইম্ফল, কলকাতা, লখনউ, সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। উল্লেখযোগ্য বিষয় হল, গ্যাংটকে পরপর ৩ দিন আঞ্চলিক ছুটি রয়েছে।

১৩ নভেম্বর (শুক্রবার)- ওয়াঙ্গালা উৎসব উপলক্ষে শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপরের ২ দিন অর্থাৎ শনিবার ও রবিবার দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে মাসের দ্বিতীয় শনিবার হিসেবে ব্যাঙ্ক বন্ধ থাকবে ও আগামী রোববার অর্থাৎ ১৫ নভেম্বর সাপ্তাহিক ছুটি হিসেবে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ব্যাঙ্ক বন্ধ, চলবে অনলাইন পরিষেবা-

তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের চিন্তার কারণ নেই। ছুটির দিনেও সাধারণত ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং চালু থাকে। ফলে জরুরি আর্থিক কাজের জন্য ইউপিআই ব্যবহার করা যাবে। এছাড়াও NEFT ও RTGS-এর মাধ্যমে টাকা স্থানান্তর করা যায়। এই পরিষেবাগুলোও ২৪ ঘন্টা চালু থাকে। এছাড়া এটিএমও ব্যবহার করা যাবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us