Bank Merger: SBI, PNB আর Bank of Baroda-তে মিলেমিশে যাবে বাকি ৯টি ব্যাঙ্ক? কী হবে গ্রাহকদের?

Bank Merger Fact Check: দাবি করা হয়েছে, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ও ইউকো ব্যাঙ্ক মিলে যাবে ব্যাঙ্ক অব বরোদায়। এই ব্যাঙ্কগুলির গ্রাহকদের জমা রাখা সম্পদ, টাকা ট্রান্সফার হয়ে যাবে একত্রীভূত হওয়া ব্যাঙ্কে। গ্রাহকদের অ্যাকাউন্ট ও অন্যান্য পরিষেবা চালু থাকবে।

Bank Merger: SBI, PNB আর Bank of Baroda-তে মিলেমিশে যাবে বাকি ৯টি ব্যাঙ্ক? কী হবে গ্রাহকদের?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Sep 17, 2026 | 5:01 PM

নয়া দিল্লি: কান পাতলেই শোনা যাচ্ছে ব্যাঙ্ক মার্জারের কথা। জোর জল্পনা যে একাধিক সরকারি ও রাষ্ট্রয়ত্ত্ব ব্যাঙ্ক এক হয়ে যেতে পারে। এর মধ্যে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নাম যেমন রয়েছে, তেমনই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অব বরোদার নামও শোনা যাচ্ছে। সত্যিই কি ৯টি ব্যাঙ্ক এক হয়ে যাবে?

কী শোনা যাচ্ছে?

ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে যে ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র ও সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া একসঙ্গে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় মিশে যাবে। তৈরি হবে এসবিআই গ্রুপ।

একইভাবে ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক একসঙ্গে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে মিশে যাবে।

আবার কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ও ইউকো ব্যাঙ্ক মিলে যাবে ব্যাঙ্ক অব বরোদায়। এই ব্যাঙ্কগুলির গ্রাহকদের জমা রাখা সম্পদ, টাকা ট্রান্সফার হয়ে যাবে একত্রীভূত হওয়া ব্যাঙ্কে। গ্রাহকদের অ্যাকাউন্ট ও অন্যান্য পরিষেবা চালু থাকবে।

সত্যিটা কী?

এই জল্পনা নিয়ে যখন জোর চর্চা, তখন কেন্দ্রের তরফে স্পষ্টভাবে জানানো হল সোশ্যাল মিডিয়ায় একাধিক পাবলিক সেক্টর ব্যাঙ্কের মার্জার বা একত্রীকরণের খবর প্রচার হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো। অর্থ মন্ত্রক এমন কোনও নির্দেশ জারি করেনি।

প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি-র তরফেও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, “এই নথি ভুয়ো। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এমন কোনও নির্দেশ জারি করেনি”। পিআইবির তরফে এই ধরনের দাবি বা পোস্টের তথ্যের সত্যতা  যাচাই করে এবং তার সোর্স জেনে, তবেই বিশ্বাস করতে বা শেয়ার করতে অনুরোধ করা হয়েছে।

ভুয়ো পোস্টে দাবি করা হয়েছে, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির একত্রীকরণ প্রকল্প, ২০২৬’ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সঙ্গে পরামর্শের পর, ব্যাঙ্কিং কোম্পানিস অ্যাক্ট ১৯৭০ এবং সংশ্লিষ্ট ১৯৮০ সালের আইনের ৯ নম্বর ধারার অধীনে প্রস্তাব করা হয়েছিল।

Loading...
Unable to load recommendations.
Follow Us