Health Insurance: বড় খবর, ৬৫ ঊর্ধ্বরাও এবার করাতে পারবেন স্বাস্থ্যবিমা, মিলবে ক্যানসারের মতো রোগে কভারেজ

Health Insurance Age Limit: আগে ৬৫ বছর বয়স অবধিই স্বাস্থ্যবিমা কেনা যেত। এবার আর সেই বয়সের বাধা থাকছে না। ৬৫ ঊর্ধ্বরাও এবার স্বাস্থ্যবিমা করাতে পারবেন। গত ১ এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে।

Health Insurance: বড় খবর, ৬৫ ঊর্ধ্বরাও এবার করাতে পারবেন স্বাস্থ্যবিমা, মিলবে ক্যানসারের মতো রোগে কভারেজ
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay

|

Apr 21, 2024 | 7:14 AM

নয়া দিল্লি: বিমা নিয়ে বড় খবর। এবার আর বিমায় (Insurance) বয়সের বাধা রইল না। ৬৫ বছরের ঊর্ধ্বেও করানো যাবে স্বাস্থ্যবিমা (Health Insurance)। এক্ষেত্রে কোনও বাধা থাকবে না। ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথারিটি অব ইন্ডিয়ার তরফেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

আইআরডিএআই (IRDAI)-র তরফে জানানো হয়েছে, আগে ৬৫ বছর বয়স অবধিই স্বাস্থ্যবিমা কেনা যেত। এবার আর সেই বয়সের বাধা থাকছে না। ৬৫ ঊর্ধ্বরাও এবার স্বাস্থ্যবিমা করাতে পারবেন। গত ১ এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে।

বিমা নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, বিমাকারী সংস্থাগুলি বয়সের কারণ দেখিয়ে কাউকে স্বাস্থ্য বিমা করা থেকে বাধা দিতে পারবে না। তবে প্রবীণ নাগরিক, পড়ুয়া, গর্ভবতীদের জন্য বিমা সংস্থাগুলি চাইলে আলাদা আলাদা বিমা তৈরি করতে পারে। দেশের সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিকাঠামোয় আরও সংযুক্ত করতে এবং বয়স্কদেরও বিমার আওতায় আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে শুধু বয়স্কদের জন্যই নয়, বিমার ক্ষেত্রে আরও একটি নিয়মে পরিবর্তন আনা হয়েছে। জটিল বা দুরারোগ্যে আক্রান্তদের বিমা করানোর ক্ষেত্রে অনেক সমস্যার মুখে পড়তে হত। অনেক রোগেরই হেলথ কভারেজ পাওয়া যেত না। এবার থেকে গুরুতর অসুস্থ বা জটিল রোগ, যেমন ক্যানসার, হার্ট ফেলিওর, রেনাল ফেলিওর কিংবা এইডসে আক্রান্তদের বিমা করাতে অস্বীকার করা যাবে না।

একইসঙ্গে স্বাস্থ্যবিমার ওয়েটিং পিরিয়ড ৪৮ মাস থেকে কমিয়ে ৩৬ মাস করা হয়েছে। অর্থাৎ এবার থেকে বিমা করানোর তিন বছর পর থেকেই চিকিৎসায় বিমা কভারেজ পাওয়া যাবে। সেক্ষেত্রে আগে থেকে শরীরে থাকা কোনও রোগের চিকিৎসাও কভারেজের অন্তর্ভুক্ত হবে।

Follow Us