Cashback offer: এই ৩টি ক্রেডিট কার্ডের মাধ্যমে মোবাইল রিচার্জ, DTH পেমেন্ট করলে মিলবে ক্যাশব্যাক, জেনে নিন কোন কার্ডগুলিতে মিলবে সুবিধা
Credit card offer: ইউপিআই মারফত মোবাইল রিচার্জ, DTH বিল পেমেন্টে ক্যাশব্যাকের বিশেষ অফার থাকে। কিন্তু, জানেন কি কিছু ক্রেডিট কার্ডেও ক্যাশব্যাকের বিশেষ অফার থাকে। তিনটি ক্রেডিট কার্ড রয়েছে, যেগুলির মাধ্যমে মোবাইল রিচার্জ করলে, ডিটিএইচ বিল পেমেন্ট করলে ২ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায়।

নয়া দিল্লি: এখন অনলাইনের যুগ। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার থেকে মোবাইল রিচার্জ, DTH বিল পেমেন্ট- সবকিছুতেই এখন অনলাইন লেনদেন। নরেন্দ্র মোদী সরকারের চালু করা UPI সিস্টেম এই লেনদেন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলেছে। এর উপর UPI মারফত মোবাইল রিচার্জ, DTH বিল পেমেন্টে ক্যাশব্যাকের বিশেষ অফার থাকে। কিন্তু, জানেন কি কিছু ক্রেডিট কার্ডেও ক্যাশব্যাকের বিশেষ অফার থাকে। তিনটি ক্রেডিট কার্ড (Credit card) রয়েছে, যেগুলির মাধ্যমে মোবাইল রিচার্জ করলে, ডিটিএইচ বিল পেমেন্ট করলে ২ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায়। কোন ক্রেডিট কার্ডে কত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে, জেনে নিন বিস্তারিত।
অ্যাক্সিস ব্যাঙ্ক ACE ক্রেডিট কার্ড
গুগল পে অ্যাপের মাধ্যমে অ্যাক্সিস ব্যাঙ্ক ACE ক্রেডিট কার্ড ব্যবহার করে মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ এবং বিল (ব্রডব্যান্ড, এলপিজি, বিদ্যুৎ, গ্যাস ও জল) পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যায়।
আবার অ্যাক্সিস ব্যাঙ্ক ACE ক্রেডিট কার্ডের মাধ্যমে সুইগি, জোম্যাটো থেকে অনলাইনে খাবার কিনলে বা ওলা-র ভাড়া দিলে ৪ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যায়।
অ্যাক্সিস ব্যাঙ্ক ACE ক্রেডিট কার্ড দিয়ে বিল পেমেন্ট থেকে সুইগি, জোম্যাটো, ওলা-য় পেমেন্ট- সব কাজই করলে মাসে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। এছাড়া অন্যান্য অনলাইন লেনদেনের ক্ষেত্রেও আনলিমিটের ২ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।
এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড
Airtel Thanks অ্যাপ ব্যবহার করে এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে বিদ্যুৎ, গ্যাস অথবা জলের বিল পেমেন্ট করে ১০ শতাংশ (মাসে ৩০০ টাকা) পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।
আবার Airtel Thanks অ্যাপের মাধ্যমে এয়ারটেল মোবাইল অথবা ডিটিএইচ রিচার্জ করে, ব্রডব্যান্ড ও ওয়াই-ফাই পেমেন্ট করে ২৫ শতাংশ (মাসে ৩০০ টাকা) পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।
অ্যাক্সিস ব্যাঙ্ক ফ্রিচার্জ ক্রেডিট কার্ড
অ্যাক্সিস ব্যাঙ্ক ফ্রিচার্জ ক্রেডিট কার্ড দিয়ে মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, বিল পেমেন্ট বা অন্যান্য পেমেন্ট করলে আনলিমিটেড ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।
আবার অ্যাক্সিস ব্যাঙ্ক ফ্রিচার্জ ক্রেডিট কার্ডের মাধ্যমে ওলা, উবের ও অনলাইন শাটলের পেমেন্ট করলে ২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। এছাড়া অন্যান্য লেনদেনেও অন্তত ১ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।
অর্থাৎ উপরে উল্লিখিত ক্রেডিট কার্ডগুলি শুধুমাত্র মোবাইল রিচার্জ বা DTH বিল পেমেন্টে ক্যাশব্যাক প্রদান করে না, অন্যান্য লেনদেনেও সুবিধা পাওয়া যায়, যা UPI সিস্টেমের তুলনায় একটি অতিরিক্ত সুবিধা।
