
নয়া দিল্লি: চাকরিজীবীদের সঞ্চয়ের অন্যতম ভরসা হল প্রভিডেন্ট ফান্ড। ইপিএফও-র টাকা তোলার জন্য প্রয়োজন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন (UAN)। চাকরি বদল করলেও সাধারণত ইউএএন একই থাকে। তবে অনেক সময় একাধিক ইউএন তৈরি হয়ে যায় ভুলবশত। এর ফলে সমস্যা হয় ইপিএফও-তে। যদি পিএফ অ্যাকাউন্টের ট্রাক রাখতে চান, তবে এখনই এই সমস্যা মেটাতে হবে। কীভাবে করবেন সেই কাজ?
অনেক সময়ই নতুন চাকরিতে যোগ দেওয়ার সময় কর্মীরা তাদের ইউএএন বা ইপিএফ অ্যাকাউন্ট নম্বর দিতে পারেন না। সে ক্ষেত্রে একাধিক ইউএএন তৈরি হয়ে যায়। যদি একাধিক ইপিএফ অ্যাকাউন্ট থাকে, তবে আপনি একটি ইউএএন-র অধীনে যাবতীয় ইপিএফ অ্যাকাউন্ট আনতে পারেন।
এছাড়া, আপনি uanepf@epfindia.gov.in- এ পুরনো ও নতুন ইপিএফ অ্যাকাউন্ট নম্বর দিয়ে ইমেইল করতে পারেন এবং অ্যাকাউন্টগুলি এক করে দেওয়ার জন্য আবেদন করতে পারেন।
উল্লেখ্য, পুরনো ইপিএফ অ্যাকাউন্টে যাতে কেওয়াইসি আপডেট থাকে, তা নিশ্চিত করতে হবে। নাহলে টাকা আটকে যাবে।