EPFO নিয়ে বড় সিদ্ধান্ত মার্চে, আপনার টাকা বাড়বে নাকি কমবে জানুন

EPFO Interest Rate: শুক্রবার বৈঠক ছিল সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT)। সেই বৈঠকেই পিএফের সুদ বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, এবার ইপিএফে সুদের হার বাড়ানো হবে।

EPFO নিয়ে বড় সিদ্ধান্ত মার্চে, আপনার টাকা বাড়বে নাকি কমবে জানুন
ইপিএফও।Image Credit source: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

|

Mar 01, 2025 | 4:56 PM

নয়া দিল্লি: মার্চের শুরুটা ভাল হল না বেতনপ্রাপ্ত কর্মীদের। অনেক আশা করেছিলেন কর্মীরা, সেই আশায় জল ঢেলে দিল সরকার। বাড়ল না পিএফের সুদের হার। ইপিএফে জমা রাখা অর্থের উপরে সুদের হার ৮.২৫ শতাংশই রাখা হল।

শুক্রবার বৈঠক ছিল সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT)। সেই বৈঠকেই পিএফের সুদ বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, এবার ইপিএফে সুদের হার বাড়ানো হবে। কিন্তু সেই আশা পূরণ হল না। অপরিবর্তিত রাখা হল সুদের হার।

এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে,ইপিএফও (EPFO) ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ইপিএফের (EPF)-এর সুদের হার কমিয়ে ৮.২৫ শতাংশ করেছিল। ২০২২-২৩ অর্থবর্ষে এই সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। ২০২২ সালের মার্চ মাসে, ইপিএফও (EPFO) ​ ৭ কোটিরও বেশি গ্রাহকের জন্য ৮.১ শতাংশ সুদের হার নির্ধারণ করেছিল। ২০২১-২২ অর্থবছরের জন্য নির্ধারিত এই সুদের হার তখন ছিল ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন। ১৯৭৭-৭৮ সালের পর এটি ছিল সর্বনিম্ন সুদের হার। এর আগে ২০২০-২১ সালে এই সুদের হার ছিল ৮.৫ শতাংশ।

অর্থ মন্ত্রকের অনুমোদন পাওয়ার পর, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ইপিএফ-এর সুদের হার ইপিএফও-এর ৭ কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। অর্থ মন্ত্রকের মাধ্যমে সরকারের অনুমোদন পাওয়ার পরেই ইপিএফও ​​সুদ জমা দেবে।

Follow Us