Gold Price: সোনা-রুপোর দামে পতন, গয়না কেনার থাকলে শীঘ্রই কিনুন

Gold-Silver Rate: চলতি মাসের শুরু থেকেই সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। সপ্তাহ ঘোরার পর দামে কিছুটা স্থিতি আসে। অবশেষে মঙ্গলবার সোনার দামে সামান্য পতন হয়েছে। দাম কমেছে রুপোর। ফলে বিয়ে হোক বা উপহারের জন্য- গয়না কেনার থাকলে আর দেরি নয়, এখনই কিনে ফেলুন।

Gold Price: সোনা-রুপোর দামে পতন, গয়না কেনার থাকলে শীঘ্রই কিনুন
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay

|

Mar 12, 2024 | 8:36 AM

কলকাতা: মার্চের গোড়া থেকেই সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। সপ্তাহ ঘোরার পর দামে কিছুটা স্থিতি আসে। অবশেষে মঙ্গলবার সোনার দামে সামান্য পতন হয়েছে। দাম কমেছে রুপোর। ফলে বিয়ে হোক বা উপহারের জন্য- গয়না কেনার থাকলে আর দেরি নয়, এখনই কিনে ফেলুন।

১২ মার্চ, মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ১০ টাকা কমেছে। ফলে এদিন ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৬৬, ২৬০ টাকা। একইভাবে ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ১০ টাকা কমেছে। ফলে নতুন দাম দাঁড়িয়েছে ৬০,৭৪০ টাকা। ১৮ ক্যারটের ১০ গ্রাম সোনার দামেও একই ধারা বজায় রয়েছে। ফলে এদিন ১৮ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ৪৯,৭০০-র গণ্ড থেকে নেমে দাঁড়িয়েছে ৪৯৮,৬৯০ টাকায়।

অন্যদিকে, সোনার মতো রুপোর দামেও সামান্য পতন হয়েছে। এদিন ১০০ গ্রাম রুপোর গয়নার দাম গতকালের তুলনায় ১০ টাকা কমেছে। ফলে এদিন কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৭,৫৫০ টাকা।

Follow Us