Today Gold Price Kolkata: উৎসবের মরসুম শেষ, কতটা ওঠানামা হল সোনা-রুপোর বাজারে?

Gold Jewelry: সোনা কেনার আগে সব সময় বিস্ হলমার্ক ও HUID নম্বর পরীক্ষা করে নেবেন। এই দাম কিন্তু শুধুমাত্র বেস প্রাইস। গয়নার নকশা, দোকানের ব্যক্তিগত নীতির সঙ্গে যোগ হবে মেকিং চার্জ ও জিএসটিও। তাই মূল দামের সঙ্গে এগুলি যোগ হলে মোট খরচ কিন্তু আরও বাড়বে।

Today Gold Price Kolkata: উৎসবের মরসুম শেষ, কতটা ওঠানামা হল সোনা-রুপোর বাজারে?
ফাইল ছবিImage Credit source: PTI

|

Nov 12, 2026 | 3:45 PM

কলকাতা: দুর্গাপুজো, ধনতেরাস থেকে শুরু করে একের পর এক উৎসবের মরসুম শেষ। উৎসবের কেনাকাটার পর এবার সাধারণ মানুষের নজর সোনার বাজারদরের দিকে। বিয়ের মরসুমের প্রস্তুতি হোক বা ভবিষ্যতের জন্য সোনা কেনা – সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হলুদ ধাতুর দাম। কলকাতার বাজারে আজ, ১২ নভেম্বর সোনার দাম কত? ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনা কিনতে কত টাকা খরচ হবে, জেনে নিন বিস্তারিত।

সোনা-

শহরে আজ ১৮ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১০,৪৮৫ টাকা। ১০ গ্রামের দাম ১,০৪,৮৫০ টাকা। গতকালের থেকে দাম কমেছে প্রায় ২০০ টাকা। একই ভাবে ১০০ গ্রামের দাম ১০,৪৮,৫০০ টাকা। অনুরূপভাবে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১২,৮১৫ টাকা। ১০ গ্রামের দাম ১,২৮,১৫০ টাকা। ১০০ গ্রামের দাম ১২,৮১,৫০০ টাকা। গতকালের থেকে দাম কমেছে প্রায় ২৫০ টাকা। একই ভাবে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩,৯৮০ টাকা। ১০ গ্রাম খাঁটি সোনার দাম ১,৩৯,৮০০ টাকা। একই ভাবে ১০০ গ্রামের দাম ১৩,৯৮,০০০ টাকা।

রুপো –

তবে রুপোর দামে বিশেষ পরিবর্তন হয়নি। ১ গ্রাম রুপোর দাম ২০০ টাকা ও ১ কেজির দাম ২ লক্ষ টাকা। আশা করা হচ্ছে, উৎসবের মরসুমে দাম কমতে বা বাড়তে পারে। তবে কী হবে, এখন থেকেই বলা সম্ভব নয়। প্রসঙ্গত, ২৪ ক্যারেটের সোনায় ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। এই সোনা দিয়ে গহনা বানানো যায় না। সাধারণত কয়েন ও বার তৈরি হয় ২৪ ক্যারেটের সোনা দিয়ে। ২২ ক্যারেটের সোনায় ৯১.৬ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

তবে সোনা কেনার আগে সব সময় বিস্ হলমার্ক ও HUID নম্বর পরীক্ষা করে নেবেন। এই দাম কিন্তু শুধুমাত্র বেস প্রাইস। গয়নার নকশা, দোকানের ব্যক্তিগত নীতির সঙ্গে যোগ হবে মেকিং চার্জ ও জিএসটিও। তাই মূল দামের সঙ্গে এগুলি যোগ হলে মোট খরচ কিন্তু আরও বাড়বে। শেষ অবধি কেনার আগে চূড়ান্ত বিল মিলিয়ে নিন।

Loading...
Unable to load recommendations.
Follow Us