
কলকাতা: প্রেমের সপ্তাহ শেষ। এবার শুরু বিয়ের মরশুম। সামনেই এক গুচ্ছ বিয়ের তারিখ রয়েছে। বর-কনের জন্য গহনা কেনাকাটি হোক বা উপহারে, সোনা দিতে পছন্দ করেন অনেকেই। তবে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে সোনার উপহার দেওয়া দুষ্কর হয়ে উঠেছে। আজ, ১৫ ফেব্রুয়ারিও বাড়ল সোনার দাম। পাশাপাশি বেড়েছে রুপোর দামও।
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৯৯১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৯ হাজার ৯১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৭ লক্ষ ৯৯ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৭১৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৭ হাজার ১৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৮ লক্ষ ৭১ হাজার ৭০০ টাকা। ১০০ টাকা দাম বেড়েছে সোনার।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৫৩৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৫ হাজার ৩৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৬ লক্ষ ৫৩ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১০ হাজার ৬০ টাকা। ১ কেজি রুপোর দাম ১ লক্ষ টাকা পেরিয়ে ১ লাখ ৬০০ টাকায় বেড়ে দাঁড়িয়েছে। ১০০ টাকা দাম বেড়েছে রুপোরও।