Lay Off: লক্ষ্য এআই-তে বেশি বিনিয়োগ, মাইক্রোসফ্টের পর এবার কর্মী ছাঁটাই করছে গুগলও

Google: সুইজারল্যান্ডে ইতিমধ্যেই এই কর্মসূচির প্রভাব দেখা দিয়েছে। সূত্রের খবর, সেখানে জুম মাসে কর্মীদের স্বেচ্ছায় সংস্থা ছাড়ার প্রস্তাব দেওয়া হয় ও যাঁরা এই প্রস্তাব গ্রহণ করেছিলেন, তাঁদের সংস্থা ছাড়ার প্রক্রিয়া শুরু হয় আগস্ট মাসে। সুইজারল্যান্ডে গুগল-এর প্রায় ৫০০০ কর্মী রয়েছেন।

Lay Off: লক্ষ্য এআই-তে বেশি বিনিয়োগ, মাইক্রোসফ্টের পর এবার কর্মী ছাঁটাই করছে গুগলও
ফাইল ছবিImage Credit source: PTI

|

Nov 07, 2026 | 2:34 PM

কলকাতা: যখন কোভিডের কারণে কর্মক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছিল, তখন সেটাই হয়েছিল নিউ নরমাল। কিন্তু ওই ভয়ঙ্কর অধ্যায়ের ৬ বছর পর আবার শুরু হয়েছে এক নতুন নিউ নরমাল, যার নাম ‘ভলেন্টিয়ারি লে অফ’। দিন কয়েক আগেই এই পদক্ষেপ নিয়েছিল মাইক্রোসফট। এবার একই পথে হাঁটল আর এক কোম্পানি গুগলও।

এআই বা কৃত্ৰিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর বিপুল খরচ সামলাতে কর্মীদের স্বেচ্ছায় কোম্পানি ছাড়ার প্রস্তাব দিয়েছে গুগল। এর জন্য কর্মীদের আকর্ষণীয় আর্থিক ক্ষতিপূরণ বা সেভারেন্স প্যাকেজের মতো প্রস্তাব দেওয়া হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডা, ফ্রান্স, জাপান, জার্মানি ও সুইজারল্যান্ড – এই ৫ দেশের কর্মীদের জন্য এই নিয়ম এনেছে গুগল। তারা জানিয়েছে, ২০২৫ সালের গোড়ার দিকে সংস্থার কয়েকটি বিভাগে এই ধরণের স্বেচ্ছা অবসর কর্মসূচি চালু করা হয়েছিল। পরে জুন মাসে আরও কয়েকটি দেশে তা সম্প্রসারণ করা হয়। তবে এখনও পর্যন্ত কতজন কর্মী এই প্রস্তাব গ্রহণ করেছেন, তা জানায়নি গুগল।

অবশ্য, গুগলের সব বিভাগে এই সুযোগ থাকবে না। সংস্থার এআই গবেষনা বিভাগ Deepmind ও Google Cloud-কে আপাতত এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। কারণ, এআই ও ক্লাউড ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই দুই বিভাগে কর্মী নিয়োগ প্রয়োজন বলে মনে করছে গুগল। অর্থাৎ, একদিকে যেমন কিছু বিভাগে কর্মী সংখ্যা কমানো হচ্ছে, একই ভাবে কর্মী সংখ্যা কোথাও বাড়ানোও হচ্ছে। এগুলিই গুরুত্বপূর্ণ এআই পরিকাঠামো ও Cloud প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। ফলে অন্যান্য খরচ নিয়ন্ত্রণে রাখার চাপও বাড়ছে।

সুইজারল্যান্ডে ইতিমধ্যেই এই কর্মসূচির প্রভাব দেখা দিয়েছে। সূত্রের খবর, সেখানে জুম মাসে কর্মীদের স্বেচ্ছায় সংস্থা ছাড়ার প্রস্তাব দেওয়া হয় ও যাঁরা এই প্রস্তাব গ্রহণ করেছিলেন, তাঁদের সংস্থা ছাড়ার প্রক্রিয়া শুরু হয় আগস্ট মাসে। সুইজারল্যান্ডে গুগল-এর প্রায় ৫০০০ কর্মী রয়েছেন। জুরিখে সংস্থার একটি বড় ইঞ্জিনিয়ারিং কেন্দ্রও রয়েছে। এই সেন্টারের প্যাকেজ অনুযায়ী, কর্মীরা সংস্থায় কাজ করার প্রতি এক বছরের জন্য এক মাসের বেতন পাবেন। তবে সর্বোচ্চ ক্ষতিপূরণ রাখা হয়েছে, ১২ মাসের বেতন। এমনকি একটি ৫০ জনের টিমে প্রায় ৪ জন এই প্রস্তাব গ্রহণও করেছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us