
কলকাতা: আধুনিক ভারতের অর্থনীতির রূপকারের বিদায়। গভীর শোকে জাতীয় রাজনীতি। ব্যতিক্রমী নেতাকে হারাল ভারত। ইতিমধ্যেই শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য রাজনৈতিক নেতাদের। ১৯৯১ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। ‘উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার’ বলা হয় মনমোহনকে। অনেকেই বলেন উদার অর্থনীতির যে রাস্তায় হেঁটে ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে গিয়েছে তার পিছনেও বড় অবদান রয়েছে মনমোহনেরই। ২০০৪ সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। ২০০৯ সালেও তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সব মিলিয়ে ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। তবে তার আগেও ১৯৯৮-২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন তিনি। অর্থনীতির খোলনলচে বদলে দেশ বদলের স্বপ্ন দেখা শুরু সেই সময় থেকেই। এক সময় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদেও ছিলেন তিনি। সেই সময় থেকেই একের পর এক অর্থনৈতিক সংস্কারমূলক কাজে হাত। ...