
কলকাতা: প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালা যখন টাইটানে বিনিয়োগ করেন, তখন এই সংস্থার শেয়ারের দাম ছিল মাত্র ৩ টাকা। আজ সেটির দাম হয়েছে ৩ হাজার ২২৫ টাকা। অর্থাৎ, এই শেয়ারে বিনিয়োগ করে যে কয়েক কোটি কোটি টাকা মুনাফা করেছেন তিনি, এই নিয়ে কোনও সন্দেহই নেই।
সাধারণভাবেই এমন মাল্টিবেগার শেয়ারের খোঁজে সব সময়ই থাকেন বিনিয়োগকারীরা। তবে কোন খুদে শেয়ার লম্বা দৌড়ে গিয়ে ‘বুলে’ রূপান্তর হবে, সেই বিষয়ে আগাম খোঁজ রাখাও বেশ কঠিন।
তবে এই একটি শেয়ারে যদি আপনি মাত্র ৬১ টাকা বিনিয়োগ করতেন, তাতেই ঘুরে যেত পারত খেলা। গত ১৩ বছরে বিনিয়োগকারীদের ১৭৯ গুণ রিটার্ন দিয়েছে নিউল্যান্ড ল্য়াবরেটরিস। ৬১ টাকা থেকে যাত্রা শুরু করে এখন এই শেয়ারের দর পৌঁছে গিয়েছে ১০ হাজার ৮৮৫ টাকায়।
১ লক্ষ বিনিয়োগ করলে কত পেতেন?
ফার্মাসিউটিক্য়াল ক্ষেত্রে কাজ করে থাকে এই নিউল্যান্ড ল্যাবরেটরিস। গত কয়েক বছর ধরে শেয়ার বাজারে অনেকটা গতি পেয়েছে ফার্মা সংস্থার শেয়ারগুলি। তার মধ্যে অন্যতম এই সংস্থা। তবে গত বৃহস্পতিবার থেকেই ছয় শতাংশ পড়ে গিয়েছে সংস্থার শেয়ারের দর।
গত ছয় মাসে এই শেয়ারের দর পড়েছে প্রায় ১১ শতাংশ। কিন্তু যারা একদম বিনিয়োগ করেছিলেন। তাদের যেন কিছুই যায় আসে না। কারণে এতদিনে সেই ৬১ টাকা পরিণত হয়ে গিয়েছে কয়েক হাজার টাকায়।
যদি ১ লক্ষ বিনিয়োগ করতেন, তবে কত পেতেন? জানা যাচ্ছে, ৬১ টাকায় প্রতি শেয়ার দর থাকাকালীন যদি ১ লক্ষ টাকার শেয়ার কিনতেন। তবে বর্তমান দর অনুযায়ী, সেই ১ লক্ষ টাকা এখন হয়ে যেত ১ কোটি ৭৮ লক্ষ টাকায়।