AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amrit Bharat 2.0: কম টাকায় ভরপুর বিলাসিতা! ‘বন্দে ভারত’কে টেক্কা দেবে এই নতুন ট্রেন

Amrit Bharat 2.0: রেলমন্ত্রী তরফে আরও জানা গিয়েছে, বন্দে ভারতের থেকে অনেকটাই আলাদা হবে এই অমৃত ভারত ২.০। এগুলির পরিষেবা হবে উন্নতমানের।

Amrit Bharat 2.0: কম টাকায় ভরপুর বিলাসিতা! 'বন্দে ভারত'কে টেক্কা দেবে এই নতুন ট্রেন
প্রতীকী ছবিImage Credit: PTI
| Updated on: Jan 12, 2025 | 12:59 PM
Share

নয়াদিল্লি: ভোল বদলে যাচ্ছে ভারতীয় রেলের। এবার আরও সস্তায় লক্ষ লক্ষ ভারতীয়দের গতিময় সফর করাবে রেল, এমনটাই দাবি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।

শুক্রবার চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সদ্য নির্মিত অমৃত ভারত ২.০ ট্রেনের কোচগুলির গুণমান সরেজমিনে খতিয়ে দেখতেই সেখানে পৌঁছে যান তিনি। যাত্রীদের রেল অভিজ্ঞতাকে বদলে দেবে অমৃত ভারত ২.০, এমনটাই দাবি তাঁর। এই ট্রেনে যেমন একদিকে থাকবে বিলাসবহুল ভিস্তারডোম শীততাপ নিয়ন্ত্রণ কোচ। তেমন তার সঙ্গেই থাকবে সাশ্রয়ী কোচও।

রেলমন্ত্রী তরফে আরও জানা গিয়েছে, বন্দে ভারতের থেকে অনেকটাই আলাদা হবে এই অমৃত ভারত ২.০। এগুলির পরিষেবা হবে উন্নতমানের। দূরের কোথাও যাওয়ার জন্য় এই ট্রেনগুলিতে হবে সবচেয়ে সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্য যুক্ত।

থাকবে চোখ ধাঁধানো বৈশিষ্ট্য

বন্দে ভারত এখন অতীত। দূরের গন্তব্যে পৌঁছতে যাত্রীদের ‘ফার্স্ট চয়েজ’ হতে চলেছে এই অমৃত ভারত ২.০। ট্রেনে বসেই বাইরের দৃশ্য উপভোগ করার জন্য থাকবে বিরাট আকারের জানলা। মাথার উপরে তাকালে আর দেখতে হবে না মালপত্র। তার পরিবর্তে দেখা যাবে খোলা আকাশ। কাঁচের আবরণে ঢেকে দেওয়া হবে ট্রেনের চারপাশ, যাতে সব রকম ভাবেই বাহ্যিক পরিবেশকে উপভোগ করতে পারেন যাত্রীরা। থাকবে আলাদা ও উন্নতমানের খাবার পরিবেশন পরিষেবা। এককথায় বিলাসিতা ও সাশ্রয়ের অন্যতম মেলবন্ধন হবে এই ট্রেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?