
নয়া দিল্লি : বাংলার রেল পরিকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ ভারতীয় রেলের (Indian Railway)। সম্প্রতি, ৮৯৫.৩০ কোটি টাকার একাধিক প্রকল্প অনুমোদন করেছে রেল মন্ত্রক। তার মধ্যে রয়েছে মেট্রো রেলের পরিষেবা (Metro Rail Service) ও রেলসেতু পুনর্নির্মাণ। জানা গিয়েছে, ভারতীয় রেলের বিশেষ উদ্যোগে দু’টি মেট্রোর মধ্যে সময়সীমা কমছে। অর্থাৎ আগে ৫ মিনিট অন্তর মেট্রো চলত। কখনও কখনও সেই ব্যবধান বেড়ে ৭-১০ মিনিটও হয়েছে। তবে, এবার আড়াই মিনিট অন্তর মেট্রো পরিষেবা চালানোর ভাবনা-চিন্তা করা হচ্ছে।
কলকাতা মেট্রো (Kolkata Metro)। দেশের প্রাচীনতম মেট্রো পরিষেবা। ১৯৮০ সালে চালু হয়। মূলত ৫ মিনিট অন্তর ট্রেন চালানো হয়। সময়ের সঙ্গে সঙ্গে যাত্রী চাহিদা বেড়েছে। ট্রেনের পরিষেবাও বেড়েছে। এবার পাঁচ মিনিট থেকে সময় কমিয়ে আড়াই মিনিট করা হচ্ছে। তার জন্য রেলের পরিকাঠামো উন্নয়নে ৬৭১.৭২ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
রেল মন্ত্রকের মতে, এই প্রকল্প সম্পন্ন হলে কলকাতা মেট্রোতে আড়াই মিনিট অন্তর ট্রেন চালানো সম্ভব হবে। ফলে পরিষেবা আরও দ্রুত ও কার্যকর হবে।
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেলসেতু পুনর্নির্মাণের জন্য ২২৩.৫৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। মধুকুণ্ড-দামোদর সেকশনের ৫২০ নম্বর সেতু পুনরায় নির্মাণের জন্য, ট্র্যাক সংক্রান্ত কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। মধুকুন্ডা-দামোদর রুটটি আসানসোল ও টাটানগরের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ। কয়লা পরিবহন করিডর এবং ডিএফসি ফিডার লাইন হিসেবেও ব্যবহৃত হয়।