ট্রেনের টিকিট কাটার আগেই AI বলে দেবে সেই টিকিট কনফার্ম হবে কি না! রেলের এই ফিচার্স অনেকেই জানেন না…

Indian Railways AI feature: রেলওয়ানে যাত্রীরা যখনই ওয়েটিং লিস্টে থাকা কোনও ট্রেনের টিকিট কাটতে যাবেন, তখন সিস্টেম নিজে থেকেই আগের বুকিং ট্রেন্ড, ক্যানসেলেশন প্যাটার্ন, সিট ও রুটের চাহিদা সংক্রান্ত যাবতীয় তথ্য পর্যালোচনা করে দেখিয়ে দেবে যে এই টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা আছে কি না।  

ট্রেনের টিকিট কাটার আগেই AI বলে দেবে সেই টিকিট কনফার্ম হবে কি না! রেলের এই ফিচার্স অনেকেই জানেন না...
ফাইল চিত্র।Image Credit source: Getty Image

|

May 16, 2026 | 3:20 PM

নয়া দিল্লি: ট্রেনের টিকিট কাটার সময় এই গ্যারান্টি কেউ দিতে পারে না যে কনফার্ম টিকিটই পাওয়া যাবে। অনেক সময় দেরিতে টিকিট কাটলে তখন সিট কনফার্ম হয় না, ওয়েটিং লিস্ট বা আরএসি হয়ে থাকে টিকিট। যেহেতু ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনে ওঠা যায় না, তাই ভ্রমণ অনিশ্চিত হয়ে যায়। তবে এবার আর টিকিট নিয়ে চিন্তা করতে হবে না যাত্রীদের। স্মার্ট উপায় এনেছে ভারতীয় রেলওয়ে।

রেল মন্ত্রকের নতুন অ্যাপ রেলওয়ান (RailOne)। এই অ্যাপেই নতুন সংযোজন হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। এআই-র সাহায্যেই টিকিট কাটার আগে বলে দেওয়া হবে যে ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা রয়েছে কি না। ব্যস্ত রুটের ট্রেনগুলির জন্য এই ফিচার্স বিশেষ সাহায্য করবে। যাত্রীদের শেষ মুহূর্তে বুকিং বাতিল করতে হবে না, নষ্ট হবে না টাকাও।

কীভাবে কাজ করবে AI?

রেলওয়ানে যাত্রীরা যখনই ওয়েটিং লিস্টে থাকা কোনও ট্রেনের টিকিট কাটতে যাবেন, তখন সিস্টেম নিজে থেকেই আগের বুকিং ট্রেন্ড, ক্যানসেলেশন প্যাটার্ন, সিট ও রুটের চাহিদা সংক্রান্ত যাবতীয় তথ্য পর্যালোচনা করে দেখিয়ে দেবে যে এই টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা আছে কি না।

রেলের তরফে জানানো হয়েছে, আগে এই প্রেডিকশন সিস্টেম ৫৩ শতাংশ নির্ভুল হত। সম্প্রতি আপডেটের পর রেলওয়ানের ভবিষ্যদ্বাণী বা প্রেডিকশনের নির্ভুলতার হার বেড়ে ৯৪ শতাংশ হয়েছে। এআই সিস্টেমে যাত্রীদের অনেকটাই টাকা বাঁচবে। যদি টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কম থাকে, তাহলে তারা অন্য ট্রেনে টিকিট কাটতে পারবেন। শেষ মুহূর্তে ক্য়ানসেল করতে হবে না।

রেলওয়ানের ফিচার্স-

রেলওয়ান অ্যাপে শুধুমাত্র যে টিকিটের আপডেট দেখা যায়, তাই নয়, পাশাপাশি-

  • রিজার্ভ টিকিট বুকিং
  • জেনারেল টিকিট বুকিং
  • প্ল্যাটফর্ম টিকিট বুকিং
  • অভিযোগ দায়ের
  • ট্রেন ট্র্যাকিং করা যাবে।
  • যাত্রীরা জেনারেল টিকিট কাটলে ৩ শতাংশ ছাড়ও পাওয়া যায়।
Follow Us