
বড়দিনের ছুটি বা নতুন বছরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? হাতে সময় কম, তাই ঝটপট ট্রেনের টিকিট কাটছেন? কিন্তু একটা প্রশ্ন যেটা মাথায় আসে, আপনার সন্তানের জন্য কোন টিকিট কাটবেন আপনি?
আসলে ভারতীয় রেলওয়ের এই বিষয়ে নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে। আর সেই নিয়ম যদি আপনি না জানেন, তাহলে সমস্যায় পড়তে পারেন। কারণ টিকিট চেকার যদি দেখেন আপনি ভুল টিকিটে ভ্রমণ করছেন, তাহলে আপনার জরিমানা হতে পারে। ৬ মার্চ, ২০২০-এর রেল মন্ত্রকের সার্কুলারে এই বিষয়ে স্পষ্ট নিয়ম লেখা রয়েছে।
এই বয়সসীমার যাত্রীরা সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক বলে গণ্য হবেন। তাঁদের জন্য অবশ্যই পুরো ভাড়া দিয়ে টিকিট কাটতে হবে এবং একটি আলাদা বার্থ বরাদ্দ হবে।
টিকিট বুকিংয়ের সময় সন্তানের সঠিক বয়স উল্লেখ করা বাধ্যতামূলক। ট্রেনে থাকাকালীন টিটিই যদি বয়সের প্রমাণপত্র (যেমন আধার কার্ড) দেখতে চান, তাহলে তা দেখাতে হবে। তাই টিকিট বুক করার আগে আপনি আপনার সন্তানের বয়স কত তা নিশ্চিত করুন এবং সেই অনুযায়ী কোন টিকিট কাটবেন তা হিসাব করে নিন। আর এই বিষয়ে সতর্ক না থাকলে যাত্রাপথে সমস্যায় পড়তে পারেন আপনিই।