Train Ticket Rules: কোনও স্ক্রিনশট বা PDF-কে পাত্তা দেবে না রেল, একমাত্র এই টিকিটই দেখাতে হবে ট্রেনে চড়ার জন্য

Indian Railways Rules: সম্প্রতিই কোরবা-বিশাখাপত্তনম লিঙ্ক এক্সপ্রেস ট্রেনে এক মহিলা যাত্রীকে টিটিই জরিমানা করেছেন এই কারণে। জানা গিয়েছে, ওই মহিলা টিটিই-কে তাঁর টিকিটের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেখিয়েছিলেন। মহিলা যাত্রীর বক্তব্য ছিল, তাঁর ভাই রেলওয়ান অ্যাপ থেকে টিকিট কেটে, তাঁকে ওই টিকিটের স্ক্রিনশট ফরোয়ার্ড করেছিল।   

Train Ticket Rules: কোনও স্ক্রিনশট বা PDF-কে পাত্তা দেবে না রেল, একমাত্র এই টিকিটই দেখাতে হবে ট্রেনে চড়ার জন্য
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

|

Jul 10, 2026 | 1:13 PM

নয়া দিল্লি: ট্রেনের টিকিট (Train Ticket) নিয়ে বিরাট কড়াকড়ি। এবার ট্রেনের টিকিটের মোবাইলে ছবি বা স্ক্রিনশট (Screenshot) দেখালে তা আসল টিকিট হিসাবে গণ্য করা হবে না। কেউ যদি টিকিটের পিডিএফ (PDF) বা ফরোয়ার্ড করা মেসেজ দেখান, তবে তাকে বিনা টিকিটের যাত্রী হিসাবেই গণ্য করা হবে এবং সেক্ষেত্রে টিটিই (TTE) মোটা অঙ্কের জরিমানাও করতে পারবেন।

ভারতীয় রেলওয়ের তরফে যাত্রীদের জন্য ডিজিটাল অসংরক্ষিত টিকিট নিয়ে নতুন গাইডলাইন চালু করা হয়েছে। এবার থেকে যাত্রীদের রেলওয়ান অ্যাপে কাটা আসল টিকিটই যাত্রার সময় দেখাতে হবে। টিকিটের স্ক্রিনশট, ছবি, পিডিএফ বা হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ড করা টিকিট দেখালে, তা বৈধ হিসাবে গণ্য করা হবে না।

ডিজিটাল টিকিটের অপব্যবহার রুখতে এই পদক্ষেপ করা হয়েছে। রেল প্রশাসনের তরফে জানানো হয়েছে যে যে মোবাইল থেকে টিকিট কাটা হয়েছে, সেই মোবাইল থেকেই ডিজিটাল টিকিট দেখাতে হবে। রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকেই যে টিকিট কাটা হয়েছে, তার প্রমাণ রাখতে হবে।

রেল সাফ জানিয়েছে-

  • কোনও টিকিটের স্ক্রিনশট গ্রহণযোগ্য হবে না।
  • টিকিটের ছবিও অবৈধ হিসাবেই গণ্য করা হবে।
  • পিডিএফ কপিও টিকিট হিসাবে ব্যবহার করা যাবে না।
  • হোয়াটসঅ্য়াপ বা অন্য কোনও মেসেজিং প্ল্যাটফর্ম থেকে ফরোয়ার্ড করা মেসেজের টিকিটও গ্রহণ করা হবে না।

সম্প্রতিই কোরবা-বিশাখাপত্তনম লিঙ্ক এক্সপ্রেস ট্রেনে এক মহিলা যাত্রীকে টিটিই জরিমানা করেছেন এই কারণে। জানা গিয়েছে, ওই মহিলা টিটিই-কে তাঁর টিকিটের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেখিয়েছিলেন। মহিলা যাত্রীর বক্তব্য ছিল, তাঁর ভাই রেলওয়ান অ্যাপ থেকে টিকিট কেটে, তাঁকে ওই টিকিটের স্ক্রিনশট ফরোয়ার্ড করেছিল।

তবে টিটিই জানান, কোরবা স্টেশন থেকে বিকেল ৪টে ১০ মিনিটে ট্রেন ছেড়েছিল। সেখানেই ওই টিকিট জেনারেট অর্থাৎ টিকিট কাটা হয়েছিল ৪টে ৪৫ মিনিট নাগাদ। ওই যাত্রীর রেজিস্টার্ড মোবাইল নম্বরেও কোনও টিকিট দেখাচ্ছিল না। তাই ওই যাত্রীর টিকিট অবৈধ বলে ঘোষণা করা হয় এবং তাকে মোটা জরিমানা করা হয়।

Follow Us