iPhone17 Offer: একধাক্কায় ২৫ হাজার কমল আইফোনের দাম! বিশেষ অফারের সুযোগ পাবেন কীভাবে?

iPhone17 offer on Flipkart: ফ্লিপকার্টে চলছে 'সাসা লেলে'। ১৫ মে পর্যন্ত এই সেল চলবে। সেখানেই কম দামে আইফোন১৭ (iPhone17 price drop) কেনার সুযোগ পাবেন। ফ্লিপকার্টে এখন আইফোন৭ পাওয়া যাচ্ছে ৭৬ হাজার ৯০০ টাকায়। এই দাম আপনি আরও কমাতে পারবেন বিশেষ অফারে। আপনি আপনার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪ হাজার ৩২০ টাকা পর্যন্ত কমাতে পারবেন।

iPhone17 Offer: একধাক্কায় ২৫ হাজার কমল আইফোনের দাম! বিশেষ অফারের সুযোগ পাবেন কীভাবে?
আইফোন ১৭Image Credit source: Tv9 Bangla

May 10, 2026 | 2:57 PM

নয়া দিল্লি : দীর্ঘদিন ধরে আইফোন (iPhone17) কেনার স্বপ্ন দেখছেন? কিন্তু, দাম শুনলেই পিছিয়ে যেতে হচ্ছে? তবে, এবার আপনাদের জন্য এসে গিয়েছে দারুণ সুযোগ। ৫০ হাজারের কমেই পাবেন আইফোন ১৭ (iPhone17 Offer)। হ্যাঁ ঠিকই পড়ছেন। তবে, সুযোগ আর বেশিদিন থাকবে না। ফ্লিপকার্টই (Flipkart) বিশেষ অফার দিচ্ছে। সেই অফারেই দেখা যাচ্ছে অন্তত ১০ হাজার টাকারও বেশি ছাড় পেতে পারেন গ্রাহকরা। শুধু তাই নয়, পছন্দের যে কোনও রঙ বেছে নিতে পারবেন আপনারা। কীভাবে এই বিশেষ অফারের সুবিধা পাবেন, দেখে নিন

ফ্লিপকার্ট অফার

এখন ফ্লিপকার্টে চলছে ‘সাসা লেলে’। ১৫ মে পর্যন্ত এই সেল চলবে। সেখানেই কম দামে আইফোন১৭ (iPhone17 price drop) কেনার সুযোগ পাবেন। ফ্লিপকার্টে এখন আইফোন৭ পাওয়া যাচ্ছে ৭৬ হাজার ৯০০ টাকায়। এই দাম আপনি আরও কমাতে পারবেন বিশেষ অফারে। আপনি আপনার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪ হাজার ৩২০ টাকা পর্যন্ত কমাতে পারবেন। যা একটা লোভনীয় ডিল বলে মনে করা হচ্ছে। যদিও আরও টাকা কমাতে চান, তাহলে আপনি পুরনো ডিভাইসটি এক্সচেঞ্জ করতে পারেন। সবমিলিয়ে ৫০ হাজারের নিচে চলে আসতে পারে আইফোন১৭-এর দাম।

আর যদি আপনি একবারে এত টাকা খরচ করতে না চান, তাহলে ফ্লিপকার্টে প্রতি মাসে ২ হাজার ৭০৪ টাকা ইএমআই হিসেবে দিতে পারেন। সেই সুবিধাও থাকছে ফ্লিপকার্টের এই বিশেষ অফারে।

আইফোন১৭-এ কী কী ফিচার রয়েছে?

আইফোন ১৭ হলো অ্যাপলের বিগত কয়েক বছরে আনা সবচেয়ে বড় বেস মডেল আপগ্রেড। একটি নন-প্রো আইফোন, যাতে রয়েছে অলওয়েজ-অন সাপোর্টসহ ১২০ হার্টজ প্রোমোশন ডিসপ্লে, এ১৯ চিপ, সিরামিক শিল্ড ২ এবং আইফোন ১৬-এর থেকে আট ঘণ্টা পর্যন্ত বেশি ব্যাটারি লাইফ। ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও পাবেন। তাই আর দেরি না করে ফ্লিপকার্টের দুর্দান্ত অফারে দ্রুত কিনে নিতে পারেন আইফোন১৭।

Follow Us