LIC Super Saving Scheme: প্রতি মাসে জমান ২ হাজার টাকা, আর ফেরত পান ৪৮ লক্ষ টাকা!

LIC Super Saving Scheme: আকর্ষণীয় প্রকল্প নিয়ে এসেছে LIC। এবার প্রতি মাসে ২ হাজার টাকা আয় করুন LIC থেকে

LIC Super Saving Scheme: প্রতি মাসে জমান ২ হাজার টাকা, আর ফেরত পান ৪৮ লক্ষ টাকা!
ছবি- প্রতীকী চিত্র

| Edited By: অঙ্কিতা পাল

Nov 10, 2022 | 2:35 AM

আয়ের পাশাপাশি আমাদের জীবনে সঞ্চয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ শেষ বয়সে যখন নিয়মিত উপার্জন থাকে না তখন এই সঞ্চয়ই সম্বল হয়ে মানুষের। তাই প্রথম থেকেই আয়-ব্যয়ের পাশাপাশিই অল্প অল্প করে সঞ্চয় শুরু করা উচিত সকলেরই। অবসরকাল ছাড়াও যেকোনও আপৎকালীন সময়ে এই সঞ্চয় মানুষের কাছে আশীর্বাদ হয়ে আসে। আর স্বল্প আয়েও সঞ্চয়ের ভাল মাধ্যম হল এলআইসি-র (Life Insurance Corporation of India) জীবন বিমা পলিসি। এবং সর্বনিম্ন ৫০০ টাকায় LIC-র বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ শুরু করতে পারেন যে কেউ। এমনকী দৈনিক ৭৪ টাকা করেও বিনিয়োগ করতে পারেন ব্যক্তিরা।

বিভিন্ন শ্রেণির গ্রাহকের জন্য LIC-র একাধিক প্রকল্প রয়েছে। তার মধ্যে যেরকম সঞ্চয় রয়েছে। রয়েছে কোনও ব্যক্তির জীবনের নিরাপত্তাজনিত প্রকল্প বা প্ল্যানও। LIC-র নয়া প্ল্যানের মধ্যে এই দুইয়েরই সংমিশ্রণ রয়েছে। এটি একটি নন-লিঙ্কড, অংশগ্রহণমূলক, ব্যক্তিগত জীবন নিশ্চিতকারী পরিকল্পনা। জীবিত পলিসি হোল্ডাররা এই পরিকল্পনার ম্যাচুরিটির পর একটি বড় অঙ্কের টাকা পাবেন। এবং পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্যরা একটি মোটা অঙ্কের টাকা পাবেন। এর টাকা ধার নেওয়ার সুবিধা থাকায় মানুষের হাতে টাকা না থাকার সমস্যাও দূর হয়।

এই পলিসি করার সর্বনিম্ন বয়স ৮ বছর ও সর্বোচ্চ বয়স ৭৫ বছর। এখানে সর্বনিম্ন পলিসির মেয়াদ ১২ বছর আর সর্বোচ্চ ৩৫ বছরের জন্য করা যায় পলিসি। ১৫ বছরের ইনস্যুরেন্সের জন্য সর্বনিম্ন বার্ষিক প্রিমিয়াম হবে ৬,৯৭৮ টাকা ও ২৫ বছরের পলিসির ক্ষেত্রে প্রিমিয়াম হবে ৩,৯৩০ টাকা। আর ৩৫ বছরের পলিসির জন্য প্রিমিয়াম ২,৭৫৪ টাকা। এই সবটাই প্রযোজ্য হবে যদি ২০ বছর বয়সে ১ লক্ষ টাকার বেশি প্রিমিয়াম পেয়ে থাকেন গ্রাহকরা।

আপনার সন্তানের বয়স যদি ৮ থেকে ৯ বছরের মধ্যে হয় এবং মাসিক বিনিয়োগও বেশি না হয়ে থাকে তাহলে তাদের নামে এই কভারেজ আপনি করাতে পারেন। আপনার সন্তানের বয়স ৮ বছরের নীচে হলে আপনি নিজের নামে এই প্ল্যান চালু করতে পারেন। যেসব গ্রাহকরা একটা দীর্ঘ সময়ের জন্য মাসিক বা বার্ষিকভবে বিনিয়োগ করতে চান তাঁদের জন্য এটি সুবর্ণ সুযোগ।

Follow Us