AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LIC Investment Plan: একবারই বিনিয়োগ, অবসর জীবনে মাসে মাসে ঢুকবে মোটা টাকার পেনশন!

LIC Investment Plan after Retirement: এই প্রকল্পে ৪০ বছর থেকে ৮০ বছর বয়সী যে কোনও ব্যক্তি বিনিয়োগ করতে পারেন। পলিসি একাও করতে পারেন আবার জয়েন্টেও (স্বামী-স্ত্রী) করতে পারেন। পেনশন পাওয়ার ক্ষেত্রেও রয়েছে একাধিক বিকল্প। বিনিয়োগকারীরা মাসে মাসে, অথবা তিন মাস অন্তর, কিংবা বছরের মাঝে অর্থাৎ ৬ মাসে আবার কেউ বছরেও পেনশন পেতে পারেন।

LIC Investment Plan: একবারই বিনিয়োগ, অবসর জীবনে মাসে মাসে ঢুকবে মোটা টাকার পেনশন!
প্রতীকী ছবি
| Updated on: Jun 11, 2026 | 11:13 PM
Share

নয়া দিল্লি: চাকরি থেকে অবসরের পর অনেকেই আয় নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। মূলত, বেসরকারি চাকুরে যাঁরা, তাঁদের ক্ষেত্রে অবসরের পর প্রতি মাসের একটা নির্দিষ্ট আয় বন্ধ হয়ে যায়। কিন্তু, বেতন বন্ধ হয়ে গেলেও সংসারের খরচ তো আর থেমে থাকে না। তবে, আপনি যদি অবসর জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাহলে এমন অনেক স্কিম (LIC Scheme) আছে যেখানে বিনিয়োগ করতে পারেন। যেমন এলআইসি-তেই এমন একটি স্কিম (LIC Scheme) আছে যা আপনাকে মাসে মাসে পেনশন দেবে।

কী এই LIC সরল পেনশন যোজনা?

LIC সরল পেনশন যোজনা (Saral Pesnsion Yojana) হল একটি সিঙ্গল-প্রিমিয়াম ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান। অর্থাৎ, পলিসি নেওয়ার সময় এককালীন টাকা জমা করতে হয়। এরপর নির্দিষ্ট সময় অন্তর পেনশন দেয় LIC। এই স্কিমের সবথেকে বড় সুবিধা হল, একবার যে পেনশন নির্ধারিত হবে তা আজীবন অপরিবর্তিত থাকবে। বাজারের ওঠানামা বা সুদের হারের পরিবর্তনের কোনও প্রভাব পড়বে না পেনশনের উপর।

কারা বিনিয়োগ করতে পারবেন?

এই প্রকল্পে ৪০ বছর থেকে ৮০ বছর বয়সী যে কোনও ব্যক্তি বিনিয়োগ করতে পারেন। পলিসি একাও করতে পারেন আবার জয়েন্টেও (স্বামী-স্ত্রী) করতে পারেন। পেনশন পাওয়ার ক্ষেত্রেও রয়েছে একাধিক বিকল্প। বিনিয়োগকারীরা মাসে মাসে, অথবা তিন মাস অন্তর, কিংবা বছরের মাঝে অর্থাৎ ৬ মাসে আবার কেউ বছরেও পেনশন পেতে পারেন।

কত টাকা বিনিয়োগ করা যায়?

এই স্কিমে ন্যূনতম পেনশন পরিমাণ বছরে ১২ হাজার টাকা। তবে বিনিয়োগের ক্ষেত্রে কোনও সর্বোচ্চ সীমা নেই। ফলে নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী বেশি টাকা বিনিয়োগ করে বেশি পেনশন পেতে পারেন।

কী কী অতিরিক্ত সুবিধা রয়েছে?

লোনের সুবিধা রয়েছে। পলিসি শুরুর ছয় মাস পর নির্দিষ্ট শর্তসাপেক্ষে ঋণ নেওয়ার সুবিধা পাওয়া যায়। বিশেষ কিছু পরিস্থিতিতে পলিসি চালুর ছয় মাস পর তা সারেন্ডার করা যেতে পারে। পরিবারের আর্থিক সুরক্ষার ব্যবস্থা রয়েছে। যে ব্যক্তি পলিসি করেছেন, তাঁর মৃত্যু হলে নমিনিকে মূল বিনিয়োগের অর্থ ফেরত দেওয়া হয়।

মাসে কত পেনশন পাওয়া যেতে পারে?

LIC-এর পেনশন ক্যালকুলেটর অনুযায়ী, যদি ৪০ বছর বয়সে কোনও ব্যক্তি প্রায় ৪০ লক্ষ টাকা এককালীন বিনিয়োগ করেন, তাহলে বছরে প্রায় ২ লক্ষ ৬২ হাজার টাকা পেনশন পেতে পারেন। অর্থাৎ মাসে ২১ হাজার ৮০০ টাকার বেশি।

LIC-এর সরল পেনশন যোজনা আসলে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপযোগী। কম ঝুঁকির বিনিয়োগ পছন্দ করেন যাঁরা, তাঁদের জন্য দারুণ প্রকল্প। নিয়মিত ও নিশ্চিত আয়ের উৎস ও পরিবারের জন্য আর্থিক সুরক্ষা রাখতে চান যাঁরা, তাঁরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে, অবসর জীবনে নিশ্চিন্ত আর্থিক নিরাপত্তা চাইলে LIC-এর সরল পেনশন যোজনা একটি কার্যকর বিকল্প হতে পারে।

Follow Us