LPG Gas: E-KYC না করালে আর পাবেন না গ্যাস? LPG গ্রাহকদের জন্য এল বড় আপডেট!
LPG Gas E-KYC Update: যাঁদের এখনও e-KYC করা হয়নি, তাঁদের যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন এলপিজি সংস্থা মোবাইল অ্যাপের মাধ্যমে এই সুবিধা দিচ্ছে। উদাহরণস্বরূপ, ইন্ডিয়ান গ্যাসের গ্রাহকরা ‘Hello BPCL’ অ্যাপ ব্যবহার করে e-KYC করতে পারেন।

নয়া দিল্লি: এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার নিয়ে সম্প্রতি জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে e-KYC নিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই বুঝতে পারছেন না, তাঁদের e-KYC করানো বাধ্যতামূলক কি না। তবে এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মতে, e-KYC কোনও নতুন নিয়ম নয়। এটি দীর্ঘদিন ধরে চলা একটি প্রক্রিয়ার অংশ, যার মূল উদ্দেশ্য হল এলপিজি গ্রাহকদের তথ্য সঠিক ও আপডেট রাখা।
কারা e-KYC করবেন?
সরকারি তথ্য অনুযায়ী, সব এলপিজি গ্রাহকের জন্য e-KYC বাধ্যতামূলক নয়। শুধুমাত্র যাঁরা এখনও e-KYC সম্পূর্ণ করেননি, তাঁদেরই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ, যদি আপনি ইতিমধ্যেই e-KYC করে থাকেন, তাহলে নতুন করে আবার করার প্রয়োজন নেই।
কীভাবে করবেন e-KYC?
যাঁদের এখনও e-KYC করা হয়নি, তাঁদের যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন এলপিজি সংস্থা মোবাইল অ্যাপের মাধ্যমে এই সুবিধা দিচ্ছে। উদাহরণস্বরূপ, ইন্ডিয়ান গ্যাসের গ্রাহকরা ‘Hello BPCL’ অ্যাপ ব্যবহার করে e-KYC করতে পারেন।
এছাড়াও, নিকটবর্তী গ্যাস এজেন্সিতে গিয়েও e-KYC করানো সম্ভব।
কেন প্রয়োজন e-KYC?
সরকারের দাবি, e-KYC-এর মাধ্যমে এলপিজি ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনা সম্ভব হবে।
ভুয়ো ও ডুপ্লিকেট গ্যাস সংযোগ শনাক্ত ও নিয়ন্ত্রণ করা যাবে। প্রকৃত ও যোগ্য গ্রাহকদের কাছে সরকারি ভর্তুকি পৌঁছনো নিশ্চিত করা যাবে। গ্রাহকদের তথ্যভাণ্ডার আরও নির্ভুল ও আপডেট রাখা সম্ভব হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, যাঁরা ইতিমধ্যেই e-KYC সম্পূর্ণ করেছেন, তাঁদের নতুন করে কোনও পদক্ষেপ করার প্রয়োজন নেই। তবে যাঁদের e-KYC বাকি রয়েছে, তাঁদের দ্রুত তা সম্পন্ন করত হবে।
তাই e-KYC নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। শুধু নিশ্চিত করুন, আপনার LPG সংযোগের e-KYC সম্পূর্ণ হয়েছে কি না।
