
নয়া দিল্লি: ট্রেনযাত্রীদের জন্য সুখবর। বন্দে ভারত এক্সপ্রেসের পর চালু হয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসও (Vande Bharat Sleeper Express)। তাও আবার হাওড়া-গুয়াহাটি রুটে। এবার চালু হতে চলেছে আরও একটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এই রুটও খুব জনপ্রিয়। নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে যাতায়াত করতে সুবিধা হবে সাধারণ যাত্রীদের। কোন রুট এটি জানেন?
হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের পর নতুন আরেকটি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই রুটও নির্ধারণ করা হয়ে গিয়েছে। জানা গিয়েছে, মুম্বই থেকে বেঙ্গালুরু রুটে এই ট্রেন চলবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই ঘোষণা করেছেন এই ট্রেনের কথা।
বর্তমানে ট্রেনে চেপে মুম্বই থেকে বেঙ্গালুরু যেতে ২১ থেকে ২৩ ঘণ্টা সময় লাগে। বন্দে ভারত স্লিপার ট্রেনে এই সময়টা অনেকটাই কমে যাবে। আনুমানিক ১৫ থেকে ১৭ ঘণ্টা সময় লাগবে বন্দে ভারত স্লিপার ট্রেনে।
শোনা যাচ্ছে এই ট্রেনের সম্ভাব্য রুট হবে-