AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Washing Machine Load Size: বেশি জামা ভরলেই বিপদ! ওয়াশিং মেশিনে একসঙ্গে ক’টা কাপড় কাচা উচিত? নিয়ম জানেন না অনেকেই…

How Many Clothes in Washing Machine: মেশিনে কাপড় ভরার পর উপরে কিছুটা জায়গা খালি রাখুন। এবার ড্রামের ভেতরে আপনার হাত ঢোকান। যদি কাপড় এবং ড্রামের উপরের দেয়ালের মধ্যে আপনি সহজেই আপনার হাত নাড়াতে পারেন, তবে বুঝবেন কাপড় ঠিকমতো ভরা হয়েছে।

Washing Machine Load Size: বেশি জামা ভরলেই বিপদ! ওয়াশিং মেশিনে একসঙ্গে ক'টা কাপড় কাচা উচিত? নিয়ম জানেন না অনেকেই...
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: May 30, 2026 | 4:22 PM
Share

নয়া দিল্লি: আজকাল প্রতিটি বাড়িতেই ওয়াশিং মেশিন অপরিহার্য জিনিস হয়ে উঠেছে। ব্যস্ত সময়ে সকলের পক্ষে জামা-কাপড় কাচাকাচি সম্ভব হয় না। তবে জানেন কি, আপনার একটি ছোট ভুলে দামি মেশিনটি অকেজো হয়ো যেতে পারে? মেশিনে অতিরিক্ত জামা-কাপড় দেওয়া অত্যন্ত বিপজ্জনক। ওয়াশিং মেশিন যাতে বহু বছর টিকে থাকে, তার জন্য একবার ওয়াশে কতগুলি কাপড় দেওয়া উচিত, তা জেনে নিন-

ওয়াশিং মেশিনে অতিরিক্ত কাপড় দিলে ভিতরে থাকা ড্রামের উপর বাড়তি চাপ পড়ে। এর ফলে মোটর অতিরিক্ত গরম হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও, মেশিনে অতিরিক্ত কাপড় দিলে কাপড় ঠিকমতো ঘোরে না। এতে কাপড়ে ডিটারজেন্ট লেগে থাকে, যার ফলে ধোয়ার পরেও কাপড়গুলো নোংরা ও দুর্গন্ধযুক্ত থাকে।

প্রতিটি ওয়াশিং মেশিনের একটি নির্দিষ্ট ধারণক্ষমতা থাকে, যেমন ৬ কেজি, ৭ কেজি বা ৮ কেজি। এর মানে এই নয় যে আপনি এতে প্রয়োজনের চেয়ে বেশি কাপড় ভরে দেবেন।

কোন মেশিনে কটা জামাকাপড় কাচতে দেবেন? 

  • ৬ কেজি মেশিন: একবারে ৮ থেকে ১০টি পোশাক (হালকা শার্ট, প্যান্ট) কাচা যেতে পারে।
  • ৭ কেজি মেশিন: একবারে সর্বোচ্চ ১১ থেকে ১৩টি জামাকাপড় ধোয়া যেতে পারে।
  • ৮ কেজি মেশিন: একবারে সর্বোচ্চ ১৪ থেকে ১৬টি কাপড় কাচা যেতে পারে।

কাপড় দেওয়ার আগে এই নিয়ম অনুসরণ করুন:

মেশিনে কাপড় ভরার পর উপরে কিছুটা জায়গা খালি রাখুন। এবার ড্রামের ভেতরে আপনার হাত ঢোকান। যদি কাপড় এবং ড্রামের উপরের দেয়ালের মধ্যে আপনি সহজেই আপনার হাত নাড়াতে পারেন, তবে বুঝবেন কাপড় ঠিকমতো ভরা হয়েছে। যদি হাত ঢোকানোর মতো জায়গা না থাকে, তবে কিছু কাপড় বের করে ফেলুন।

ওয়াশিং মেশিনের ড্রাম সবসময় ৭০-৮০ শতাংশ পর্যন্ত ভরুন। মেশিনটি কখনোই পুরোপুরি ভর্তি করবেন না। প্রয়োজনের চেয়ে বেশি ডিটারজেন্ট ব্যবহার করলে অতিরিক্ত ফেনা হতে পারে, যা মোটরের ক্ষতি করতে পারে।সবসময় মোটা জিন্স এবং হালকা কাপড় আলাদাভাবে ধোওয়া উচিত।

Follow Us
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?