AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Garib Kalyan Anna Yojana: ফ্রি-তে মাসে পাওয়া যায় ৩৫ কেজি চাল-গম! সরকারি এই প্রকল্পের কথা জানেন?

PMGKAY-Free Ration: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা হল ভারত সরকারের অধীনে বৃহৎ খাদ্য নিরাপত্তা প্রকল্প। কোভিড-১৯ মহামারীর সময়, ২০২০ সালে পরিযায়ী শ্রমিক এবং দরিদ্রদের সাহায্য করার জন্য এটি চালু করা হয়েছিল। তা এখনও চলছে।

PM Garib Kalyan Anna Yojana: ফ্রি-তে মাসে পাওয়া যায় ৩৫ কেজি চাল-গম! সরকারি এই প্রকল্পের কথা জানেন?
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: May 29, 2026 | 10:38 AM
Share

নয়া দিল্লি: দেশের কেউ যাতে অভুক্ত না থাকে, তার জন্য রয়েছে সরকারি স্কিম। রেশন দেওয়া হয় প্রতি মাসে। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY)। আত্ননির্ভর ভারত প্রকল্পের অংশ এটি, এতে গরিব, দরিদ্র মানুষ, প্রান্তিক মানুষ ও পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PM Garib Kalyan Anna Yojana) হল ভারত সরকারের অধীনে বৃহৎ খাদ্য নিরাপত্তা প্রকল্প। কোভিড-১৯ মহামারীর সময়, ২০২০ সালে পরিযায়ী শ্রমিক এবং দরিদ্রদের সাহায্য করার জন্য এটি চালু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় রেশন কার্ডধারীদের বিনামূল্যে খাদ্যশস্য (চাল বা গম) দেওয়া হয়। মহামারী বা অন্য কোনও বড় বিপর্যয়ের সময় দেশের কোনও দরিদ্র মানুষ যাতে অভুক্ত না থাকেন, তা নিশ্চিত করতেই এই প্রকল্প শুরু করা হয়।

পরিমাণ: অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারগুলি (PHH) মাথাপিছু মাসে ৫ কেজি এবং অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)-এর সুবিধাভোগী পরিবারগুলি মাসে ৩৫ কেজি খাদ্যশস্য পেয়ে থাকেন।

যোগ্যতা: ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (NFSA) এর নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য ব্যক্তিরাই কেবল এই প্রকল্পের সুবিধা পান।

কেন্দ্রীয় সরকারের ‘কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন’ মন্ত্রক রাজ্য সরকারগুলির সহযোগিতায় এটি পরিচালনা করে।

আবেদন প্রক্রিয়া: নতুন রেশন কার্ড বা এই প্রকল্পের সুবিধা পেতে আপনার এলাকার ‘খাদ্য ও সরবরাহ দফতর’ (Food & Supplies Department) বা ‘মাই স্কিম’ (My Scheme Portal) এর ওয়েবসাইটে যোগাযোগ করে আবেদন করা যেতে পারে।

বহু মানুষ এখনও এই সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নানা কারণে। সম্প্রতি সরকারের তরফে আনা হয়েছে সার্থক-পিডিএস (SARTHAK-PDS) স্কিম শুরু করেছে, যা রেশন পেতে সুবিধা হয়।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ