TTE Rules for Passengers: টিকিট না থাকলেও ট্রেন থেকে নামাতে পারবেন না TTE, জানেন কেন?

Indian Railways passenger rights: ট্রেনে ওঠার জন্য বৈধ টিকিটের প্রয়োজন। টিকিট না থাকলে মোটা অঙ্কের জরিমানা করা হয়। তবে অনেক সময়ই তাড়াহুড়োয় অনেকে টিকিট কাটতে পারেন না। সেক্ষেত্রে ট্রেনে উঠেই উচিত টিটিই-র কাছে যাওয়া এবং তাঁকে কারণ ব্যাখ্যা করা। যদি সিট থাকে, তাহলে বৈধ ভাড়া দিয়ে টিটিই আপনাকে সেই সিট ইস্যু করে দিতে পারেন।

TTE Rules for Passengers: টিকিট না থাকলেও ট্রেন থেকে নামাতে পারবেন না TTE, জানেন কেন?
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

|

Jun 21, 2026 | 2:56 PM

নয়া দিল্লি: উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- দেশের যে কোনও প্রান্তেই পৌঁছে যাওয়া যায় ট্রেনে চেপে। ভারতীয় রেল (Indian Railways) বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক। ট্রেনে সফর করার জন্য টিকিট বাধ্যতামূলক, এ কথা সকলের জানা। টিকিট ছাড়া ধরা পড়লেই জরিমানা করে টিকিট পরীক্ষক বা টিটিই (TTE)। তবে টিটিই কি চাইলে ট্রেন থেকে যাত্রীকে নামিয়েও দিতে পারেন? কী বলছে ভারতীয় রেলওয়ের নিয়ম।

টিকিট ছাড়া কি ট্রেনে ওঠা যায়? 

ট্রেনে ওঠার জন্য বৈধ টিকিটের প্রয়োজন। টিকিট না থাকলে মোটা অঙ্কের জরিমানা করা হয়। তবে অনেক সময়ই তাড়াহুড়োয় অনেকে টিকিট কাটতে পারেন না। সেক্ষেত্রে ট্রেনে উঠেই উচিত টিটিই-র কাছে যাওয়া এবং তাঁকে কারণ ব্যাখ্যা করা। যদি সিট থাকে, তাহলে বৈধ ভাড়া দিয়ে টিটিই আপনাকে সেই সিট ইস্যু করে দিতে পারেন।

টিকিট না থাকলে কি ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন টিটিই?

অনেক সময়ই টিটিই-রা বলেন যে টিকিট না থাকলে ট্রেন থেকে নামিয়ে দেবেন। তবে অনেকেই জানেন না যে রেলের আইনে যাত্রীদেরও সুরক্ষা দেওয়া হয়েছে। যদি কোনও মহিলা যাত্রী রাতে ট্রেনে সফর করেন এবং তার কাছে টিকিট না থাকে, তাহলেও টিটিই তাঁকে কোনও স্টেশনে নামিয়ে দিতে পারেন না। মহিলা যাত্রীকে জরিমানা করতে পারেন, কিন্তু কখনওই একা কোনও স্টেশনে নামিয়ে দিতে পারেন না। একই নিয়ম প্রযোজ্য নাবালক-নাবালিকাদের জন্যও।

যদি কোনও রেল আধিকারিক এই নিয়ম ভঙ্গ করেন, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ জানালে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে রেলের তরফে।

কতক্ষণ টিকিট চেক করতে আসতে পারেন টিটিই?

রেলের নিয়ম অনুযায়ী, টিটিই-কে রাত ১০টার আগেই যাত্রীদের টিকিট যাচাই করতে হয়। রাত ১০ টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘুমের সময়। এই সময়ে কোনও যাত্রীর ঘুম ভাঙিয়ে বা তাকে বিরক্ত করে টিকিট দেখতে চাইতে পারেন না। তবে যদি কোনও যাত্রী মাঝ রাতে ট্রেনে ওঠেন, তাহলে সেক্ষেত্রে টিটিই এসে টিকিট দেখতে পারেন।  সেই সময়ে যাত্রী টিকিট দেখাতে অস্বীকার করতে পারেন না।

 

Follow Us