
পড়ার গতি কিছুটা কমলেও পতন এখনও থামেনি ভারতের দুই বেঞ্চমার্ক সূচকের। আজ যথাক্রমে ৫ পয়েন্ট ও ১১২ পয়েন্ট পড়ল নিফটি ৫০ ও সেনসেক্স। বেঞ্চমার্ক সূচকগুলো আজ পড়লেও উঠেছে বেশ কিছু সূচক।
৫৮৩ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০। ৫ পয়েন্টের মতো বেড়েছে নিফটি টোটাল মার্কেট সূচক। নিফটি ১০০-ও বেড়েছে প্রায় ৩৪ পয়েন্ট। বেড়েছে নিফটি মিডক্যাপ সিলেক্ট। ২৯৬ পয়েন্ট বেড়েছে নিফটি আইটি সূচক।
বিদেশের দিকে দেখলে দেখা যাবে আজ বেড়েছে জাপানের সূচক নিক্কেই, চিনা সূচক হ্যাংসেং। ১.৭০ শতাংশ বেড়েছে নিক্কেই। ০.২৮ শতাংশ বেড়েছে চিনা সূচক হ্যাংসেং।
আজ বাড়ল যারা:
আজ কোনও সংস্থা আপার সার্কিট হিট না করলেও সর্বোচ্চ ১৯.৯৭ শতাংশ বেড়েছে কফি ডে এন্টারপ্রাইজ। এছাড়াও বেড়েছে ইন্দোকো রেমেডিস, দ্য রুবি মিলস, অথুম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, নীতিরাজ ইঞ্জিনিয়ার্সের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
আজ লোয়ার সার্কিট হিট করেছে ইউনিনফো টেলিকম সার্ভিসেস। এ ছাড়াও আজ পড়েছে মনোরমা ইন্ডাস্ট্রিজ, মঙ্গলম ড্রাগস অ্যান্ড অর্গানিকস, এনআর আগরওয়াল ইন্ডাস্ট্রিজ, ডিজিস্পেস টেকনোলজিসের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
*৩ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।