TCS: ইউরোপের সেরা নিয়োগকারীর তকমা পেল এই ভারতীয় সংস্থা

চলতি অর্থবর্ষে টিসিএস এক হাজার জনকে নিয়োগ করেছে। ১৪২ দেশের নাগরিক কাজ করে এই ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থায়। এমনকি মহিলাদের নিয়োগের ক্ষেত্রেও টিসিএস সুনাম অর্জন করেছে ইউরোপে। সংস্থার মধ্যে অনেক মহিলাকে নেতৃত্বর ভূমিকাতেও দেখা গিয়েছে।

TCS: ইউরোপের সেরা নিয়োগকারীর তকমা পেল এই ভারতীয় সংস্থা
ফাইল ছবিImage Credit source: twitter

Jan 21, 2024 | 6:14 PM

লন্ডন: ইউরোপের সেরা নিয়োগকারী সংস্থার তকমা পেল টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS)। টানা ১২ বছর ধরে এই তালিকার শীর্ষ থাকল এই ভারতীয় সংস্থার নাম। ইউরোপের ১২টি দেশের নিয়োগ করার নিরিখে শীর্ষে রয়েছে টিসিএস। এক বিবৃতিতে টিসিএস জানিয়েছে, “বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, জার্মানি, হাঙ্গেরি, সুইডেন, ইটালি, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স এবং স্পেনে নিয়োগরে ক্ষেত্রে শীর্ষে রয়েছে।” ইউরোপে টিসিএস-এর প্রায় ১৭ হাজার কর্মী রয়েছে।

চলতি অর্থবর্ষে টিসিএস এক হাজার জনকে নিয়োগ করেছে। ১৪২ দেশের নাগরিক কাজ করে এই ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থায়। এমনকি মহিলাদের নিয়োগের ক্ষেত্রেও টিসিএস সুনাম অর্জন করেছে ইউরোপে। সংস্থার মধ্যে অনেক মহিলাকে নেতৃত্বর ভূমিকাতেও দেখা গিয়েছে।

টপ এমপ্লয়িজ ইনস্টিটিউট-এর তালিকায় ইউরোপের সেরা নিয়োগকারী সংস্থার মর্যাদা পেয়েছে টিসিএস। ওই সংস্থার সিইও ডেভিড প্লিঙ্ক বলেছেন, “ব্যতিক্রমী সময় মানুষ ও প্রতিষ্ঠানের থেকে সেরাটা বের করে আনে। এবং আমরা এই বছরের আমাদের শীর্ষ নিয়োগকর্তা সার্টিফিকেশন প্রোগ্রামে এটি দেখেছি। ব্যতিক্রমী কর্মক্ষমতা দিয়েই এই শংসা তৈরি হয়েছে।” এর পাশাপাশি সাম্প্রতিক প্রযুক্তি নিয়ে কর্মীদের প্রশিক্ষণও দিচ্ছে টিসিএস। প্রায় দেড় লক্ষ কর্মীকে জেনারেটিভ এআই নিয়ে প্রশিক্ষণ দিয়েছে টিসিএস।

Follow Us