AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adani News: আদালতে আদানিদের বড় জয়! দশক পুরনো মামলায় মিলল রেহাই

Adani: তদন্তকারীদের এই অভিযোগের পর মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালতে ওঠে এই মামলাটি। গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তাঁর ভাই রাজেশ আদানি-সহ মোট ১২ জনের বিরুদ্ধে সেই নিম্ন আদালতে চার্জশিট পেশ করেন তদন্তকারীরা।

Adani News: আদালতে আদানিদের বড় জয়! দশক পুরনো মামলায় মিলল রেহাই
গৌতম আদানিImage Credit: Getty Image
| Updated on: Mar 17, 2025 | 4:34 PM
Share

নয়াদিল্লি: বড় জয় আদানিদের। আদালতে মিলল ক্লিনচিট। পুরনো মামলা থেকে অবশেষে রেহাই পেলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তাঁর ভাই রাজেশ আদানি।

ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালের আর্থিক শৃঙ্খলা লঙ্ঘনের মামলায় আদালতে ক্লিনচিট পেলেন গৌতম আদানি ও তাঁর ভাই রাজেশ আদানি। গত এক দশক ধরে আদালতেই ঝুলেছিল এই মামলা। যা থেকে অবশেষে রেহাই পেলেন তাঁরা।

কী অভিযোগ আদানিদের বিরুদ্ধে?

২০১২ সালে আদানি এন্টারপ্রাইসের বিরুদ্ধে আর্থিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (SFIO)। তদন্তকারীদের এই অভিযোগের পর মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালতে ওঠে এই মামলাটি। গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তাঁর ভাই রাজেশ আদানি-সহ মোট ১২ জনের বিরুদ্ধে সেই নিম্ন আদালতে চার্জশিট পেশ করেন তদন্তকারীরা।

অবশ্য, চার্জশিট পেশের দু’বছর পরে ২০১৪ সালের মে মাসে এই আর্থিক শৃঙ্খলা ভঙ্গের মামলা থেকে রেহাই পান আদানিরা। কিন্তু তারপরেও থামেনি SFIO। ২০১৯ সালে নিম্ন আদালতের রায়কে খারিজ করে দায়রা আদালত এবং ফের আদানিদের বিরুদ্ধে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় বিচারক। তখনই বম্বে উচ্চ আদালতে গিয়ে দায়রা আদালতের পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করে আদানি গোষ্ঠী। অবশেষে সোমবার সেই ভিত্তিতেই ছিল শুনানি। রেহাই পেল আদানিরা। দু’পক্ষের যুক্তি ও প্রমাণ খতিয়ে দেখার পর আদানিদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ খারিজ করলেন বিচারপতি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?