AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smartphone Charger: ফোনে চার্জ দিয়ে চার্জার বোর্ডেই লাগিয়ে রেখে চলে যান? কত বড় ক্ষতি হতে পারে জানেন

Smartphone Charger: অনেক সময় দেখা যায়, চার্জ দেওয়া হয়ে গেলে সেখানেই পড়ে থাকে চার্জার। সুইচ বোর্ডে লাগানো অবস্থাতেই চার্জার ফেলে রাখেন অনেকে। এমনকী সুইচটাও বন্ধ করতে ভুলে যান কেউ কেউ।

Smartphone Charger: ফোনে চার্জ দিয়ে চার্জার বোর্ডেই লাগিয়ে রেখে চলে যান? কত বড় ক্ষতি হতে পারে জানেন
স্মার্টফোন চার্জার
| Updated on: Jul 16, 2024 | 3:37 PM
Share

কলকাতা: স্মার্টফোন ছাড়া জীবনটাই প্রায় অচল। ফোন করা, মেসেজ করাই শুধু নয়, আরও অনেক কাজ করা যায় স্মার্টফোনের মাধ্যমেই। সবাই সাধারণত দিনের শেষে বাড়ি গিয়ে ফোনে চার্জ দিতেই পছন্দ করেন। আবার অনেকে কর্মক্ষেত্রেও ফোনের চার্জার সঙ্গে রাখেন, প্রয়োজনে চার্জও দেন। অনেক সময় দেখা যায়, চার্জ দেওয়া হয়ে গেলে সেখানেই পড়ে থাকে চার্জার। সুইচ বোর্ডে লাগানো অবস্থাতেই চার্জার ফেলে রাখেন অনেকে। এমনকী সুইচটাও বন্ধ করতে ভুলে যান কেউ কেউ।

এভাবে চার্জার ফেলে রাখলে অনেক ক্ষতি হতে পারে। চার্জার লাগানো থাকলে তাতে একটানা বিদ্যুৎ সংযোগ জারি থাকে। এভাবে দীর্ঘক্ষণ হতে থাকলে বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে। সাধারণভাবে এটি সামান্য বিষয় বলে মনে হলেও এর থেকে অনেক বড় ক্ষতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকক্ষণ চার্জার লাগিয়ে রাখলে অ্যাডাপটরটা গরম হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সচেতন থাকা জরুরি। ফলে চার্জারটা খারাপও হয়ে যেতে পারে। শুধু তাই নয়, চার্জার লাগানো অবস্থায় জল লেগে গেলে শকও লেগে যেতে পারে।

তাই সবসময় চার্জ দেওয়ার পর চার্জার খুলে রাখা উচিত। সেই চার্জার শুকনো জায়গায় রাখা উচিত। এছাড়া খারাপ চার্জার কখনও ব্যবহার করা উচিত নয়। তার থেকে ফোনের ক্ষতি হতে পারে। ফেটেও যেতে পারে।শুধুমাত্র চার্জার নয়, যে কোনও ইলেকট্রনিক জিনিসই ব্যবহারের পর সুইচ বন্ধ করে রাখা প্রয়োজন। এসি চালানোর ক্ষেত্রেও সতর্ক করে থাকেন বিশেষজ্ঞরা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?