WhatsApp: থার্ড পার্টি অ্যাপ ছাড়াই একই ফোনে ব্যবহার করতে পারবেন দু’টো WhatsApp অ্যাকাউন্ট, কীভাবে? জেনে নিন

WhatsApp New Feature: নয়া ফিচারের নাম মাল্টিপল অ্যাকাউন্টস। এই ফিচারের মাধ্যমে একটি স্মার্টফোনেই দু’টি আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। আগে একই ফোনে দু’টি অ্যাকাউন্ট চালাতে ডুয়েল অ্যাপ বা প্যারাললা অ্যাপের মতো অপশন ব্যবহার করতে হত। এবার সরাসরি হোয়াটসঅ্যাপেই এই সুবিধা পাওয়া যাচ্ছে।

WhatsApp: থার্ড পার্টি অ্যাপ ছাড়াই একই ফোনে ব্যবহার করতে পারবেন দুটো WhatsApp অ্যাকাউন্ট, কীভাবে? জেনে নিন
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Bangla

Aug 08, 2026 | 8:13 PM

নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার থেকে একই ফোনে ব্যবহার করতে পারবেন দু’টো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এর জন্য কোনও থার্ড-পার্টি অ্যাপ বা ক্লোনিং অ্যাপের প্রয়োজন হবে না। নয়া ফিচার (WhatsApp New Feature) নিয়ে এল সংস্থা। একই স্মার্টফোনে ব্যক্তিগত ও অফিসের কাজের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান অনেকেই। তাঁদের ক্ষেত্রে নয়া ফিচার বেশ উপযোগী বলে মনে করা হচ্ছে।

জেনে নিন, কীভাবে একই ফোনে দু’টি অ্যাকাউন্ট চালাবেন?

হোয়াটসঅ্যাপ মাল্টিপল অ্যাকাউন্টস ফিচার

নয়া ফিচারের নাম মাল্টিপল অ্যাকাউন্টস। এই ফিচারের মাধ্যমে একটি স্মার্টফোনেই দু’টি আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। আগে একই ফোনে দু’টি অ্যাকাউন্ট চালাতে ডুয়েল অ্যাপ বা প্যারাললা অ্যাপের মতো অপশন ব্যবহার করতে হত। এবার সরাসরি হোয়াটসঅ্যাপেই এই সুবিধা পাওয়া যাচ্ছে।

দু’টি অ্যাকাউন্ট চালাতে কী প্রয়োজন?

একই ফোনে দু’টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে হলে কয়েকটি বিষয় প্রয়োজন, যেমন

  • দু’টি আলাদা মোবাইল নম্বর থাকতে হবে।
  • দ্বিতীয় নম্বরটি ফোনে সিম বা eSIM হিসেবে থাকতে হবে।
  • ওই নম্বরেই OTP আসবে।
  • ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন ইনস্টল করে রাখতে হবে।

একই ফোনে দু’টি অ্যাকাউন্ট কীভাবে যোগ করবেন?

  • প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
  • তারপর সেটিংসে যেতে হবে।
  • নিজের প্রোফাইলের পাশে থাকা ডাউন অ্যারো-তে ক্লিক করতে হবে।
  • অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে।
  • সেখানে দ্বিতীয় মোবাইল নম্বরটি দিয়ে লগ ইন করুন।
  • ওই নম্বরে আসা OTP দিয়ে অ্যাকাউন্ট সেটআপ সম্পূর্ণ করুন।

সেটআপ হয়ে গেলে একই হোয়াটসঅ্যাপের মধ্যেই দু’টি অ্যাকাউন্ট থাকবে। প্রয়োজন অনুযায়ী কয়েকটি ক্লিকেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারবেন।

নয়া ফিচারের সুবিধা কী?

  • ব্যক্তিগত ও অফিসের চ্যাট আলাদা থাকবে
  • দু’টি অ্যাকাউন্ট আলাদা রাখলে ব্যক্তিগত এবং অফিসের মেসেজ একসঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা কমবে। ফলে কাজের ক্ষেত্রে বিভ্রান্তিও এড়ানো যাবে।
  • অতিরিক্ত অ্যাপের প্রয়োজন নেই। দু’টি অ্যাকাউন্ট চালানোর জন্য আর ডুয়েল অ্যাপ বা কোনও থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না।
  • দু’টি অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। ফলে নিজের প্রয়োজন অনুযায়ী প্রতিটি অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস পরিচালনা করা সম্ভব।
  • সহজে অ্যাকাউন্ট বদল করতে পারবেন। বারবার লগ আউট করার প্রয়োজন নেই। কয়েকটি ক্লিকেই একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সুইচ করা যাবে।
Loading...
Unable to load recommendations.
Follow Us