Govt job: মাধ্যমিক পাশেই SAIL-এ চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

SAIL: একাধিক পদে নিয়োগ করবে সেইল। আবেদনকারী প্রার্থীদের জন্য দশম পাস হওয়া বাধ্যতামূলক। অপারেটর-কাম-টেকনিশিয়ান (বয়লার অপারেশন) পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে। যেখানে অন্যান্য পদের জন্য প্রার্থীর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিগ্রি থাকতে হবে।

Govt job: মাধ্যমিক পাশেই SAIL-এ চাকরির সুযোগ, জানুন বিস্তারিত
সেইল-এর একাধিক পদে নিয়োগ হবে।

|

Jan 14, 2024 | 8:31 AM

নয়া দিল্লি: মাধ্যমিক পাশেই একাধিক পদে নিয়োগ করছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL)। ইতিমধ্যে SAIL-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের আর মাত্র ৫ দিন বাকি রয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট Salcareers.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

শূন্যপদ

SAIL-এর মোট ৪৬টি শূন্যপদ পূরণের জন্য আবেদন চাওয়া হয়েছে। যার মধ্যে ৪০টি অ্যাটেন্ডেন্ট-কাম-টেকনিশিয়ান (ট্রেইনি), ৩টি অপারেটার-কাম-টেকনিশিয়ান (বয়লার অপারেশন) এবং ৩টি অ্যাটেন্ডেন্ট-কাম-টেকনিশিয়ানের (বয়লার অ্যাটেনডেন্ট) পদ রয়েছে।

যোগ্যতা

আবেদনকারী প্রার্থীদের জন্য দশম পাস হওয়া বাধ্যতামূলক। অপারেটর-কাম-টেকনিশিয়ান (বয়লার অপারেশন) পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে। যেখানে অন্যান্য পদের জন্য প্রার্থীর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা

অপারেটর-কাম-টেকনিশিয়ান (বয়লার অপারেশন) পদের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং অন্যান্য পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর নির্ধারণ করা হয়েছে। ওবিসি, এসসি এবং এসটি বিভাগের আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমায় ছাড় রয়েছে।

আবেদন ফি

অপারেটর-কাম-টেকনিশিয়ান (বয়লার অপারেটর) পদের আবেদন ফি ইউআর/ওবিসি/ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৫০০ টাকা এবং এসসি/এসটি/পিডব্লিউডি/ইএসএম ক্যাটাগরির জন্য ১৫০ টাকা। আর অ্যাটেনডেন্ট-কাম-টেকনিশিয়ান (ট্রেইনি) এবং অ্যাটেনডেন্ট-কাম-টেকনিশিয়ান (বয়লার অ্যাটেনডেন্ট) এর জন্য আবেদন ফি UR/OBC/EWS-এর জন্য 300 টাকা এবং SC/ST/PWD/ESM-এর জন্য ১০০ টাকা৷

এভাবে আবেদন করুন

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট sailcareers.com-এ যান।
২) এখানে বিজ্ঞপ্তিটি পড়ুন এবং রেজিস্টার্ড করুন।
৩) এবার আবেদনপত্র পূরণ করুন।
৪) সমস্ত নথি আপলোড করুন।
৫) অনলাইনে আবেদন ফি দিন এবং আবেদনপত্রটি জমা দিন।

এভাবে নির্বাচন হবে

আবেদনকারীদের সিবিটি পরীক্ষা, দক্ষতা পরীক্ষা এবং ট্রেড পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি। আরও বিস্তারিত জানতে প্রার্থীরা প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us