
পশ্চিমবঙ্গে মোট ২৯৪ টি বিধানসভা আসন রয়েছে। যে দল ১৪৮টি আসন পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ। রাজ্যে জয়ের হ্যাট্রিক করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। হাল ছাড়েনি বিজেপি। তারাও বাংলায় ক্ষমতা পেতে মরিয়া। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী অগ্নিমিত্রা পল। তৃণমূল কংগ্রেস (AITMC) থেকে দাঁড়িয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। সংযুক্ত প্রার্থী সিপিআইএমের প্রশান্ত ঘোষ। ২৬ এপ্রিল ভোটগ্রহণ হয়। ফলাফল ২ মে। সকলের চোখ ফলাফলের দিকে।
একনজরে দেখে নিন আসানসোল দক্ষিণের আপডেট…
২০১৬ বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ
গত নির্বাচনে তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় জয়ী হন। তিনি সিপিএম প্রার্থী হেমন্ত প্রভাকরকে ১৪ হাজার ২৮৩ ভোটে পরাজিত করেছিলেন। তাপস বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৭১ হাজার ৫১৫ ভোট। হেমন্ত প্রভাকর পেয়েছিলেন ৫৭ হাজার ২৩২ ভোট। তৃতীয় স্থান অধিকারী বিজেপি প্রার্থী সন্তোষ সিংহ ২২,০৪০ ভোট পেয়েছিলেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় সিপিআইএমের অশোককুমার মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন।
মোট ভোটার সংখ্যা
২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২,৪৪,০৬০ জন। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ১,৮১,৬৪৩ জন। এখানে ৭৬ শতাংশ ভোট পড়েছিল।
সর্বশেষ নির্বাচনের পরিসংখ্যান
বর্তমান বিধায়ক: তাপস বন্দ্যোপাধ্যায়
মোট ভোট: ৭১ হাজার ৫১৫
মোট ভোটার: ২,৪৪,০৬০
ভোটার ভোটদান: ৭৬ শতাংশ