West Bengal News Today Live: ‘বিহারের উপর দিয়েই তো গঙ্গা এসেছে বাংলায়’ তাহেরপুরে অডিয়ো বার্তা মোদীর

Breaking News in Bengali Live Updates: দলের রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষকে বহিষ্কার করেছে সিপিএম। আবার এসআইআর-র খসড়া তালিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। শনিবার নদিয়ার তাহেরপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। নজর রাখুন টিভি৯ বাংলার লাইভ আপডেটে...

West Bengal News Today Live: বিহারের উপর দিয়েই তো গঙ্গা এসেছে বাংলায় তাহেরপুরে অডিয়ো বার্তা মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Dec 21, 2025 | 12:09 AM

কলকাতা: বিধানসভা নির্বাচনের নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলায় রাজনৈতিক তরজা তত বাড়ছে। এসআইআর আবহে কার্যত ভোটের প্রচারে নেমে পড়েছে দলগুলি। আজ (শনিবার) নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। এদিকে, দলের রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষকে বহিষ্কার করল সিপিএম। আবার এসআইআর-এ নাম বাদ পড়া নিয়েও রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। আর সব ঘটনার লাইভ আপডেট টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Dec 2025 02:04 PM (IST)

    ‘অনুপ্রবেশকারীদের বাঁচাতে বাংলায় এসআইআর-এর বিরোধিতা’

    • অনুপ্রবেশকারীদের বাঁচাতে বাংলায় এসআইআর-এর বিরোধিতা করছে তৃণমূল।
    • পাশে ত্রিপুরাকে দেখুন। বামেরা ৩০ বছর ধরে রাজ্যটাকে নষ্ট করেছে। মানুষ আমাদের সুযোগ দিয়েছে। আমরাও মানুষের স্বপ্ন সত্যি করেছি।
    • বামেরা যাওয়ার পর ভাবা হয়েছিল, ভাল হবে। কিন্তু তৃণমূল বামেদের সব খারাপ গুণ আপন করে নিয়েছে।
    • ত্রিপুরার উন্নয়ন দ্রুত হারে হচ্ছে, বাংলায় হচ্ছে না। বাংলার গৌরব ফিরিয়ে দিতে চাই।
    • আমি আবার আসব। কখনও কখনও আবহাওয়া অন্তরায় হয়ে দাঁড়ায়। কিন্তু আমি তাতে কোনও রাজনৈতিক রঙ দেব না।
  • 20 Dec 2025 01:39 PM (IST)

    মোদীর বিরোধিতা করার আছে, করুন বাংলাকে অধিকার থেকে বঞ্চিত করবেন না।

    • মোদীর বিরোধিতা করার আছে। করুন। একবার নয়, হাজার বার করুন। কিন্তু বাংলাকে তাদের অধিকার থেকে বঞ্চিত করবেন না।
    • মানুষের কাছে করজোড়ে আবেদন করছি, একবার বিজেপির সরকার গড়ে দেখুন। দেখুন কত দ্রুত উন্নয়ন করতে পারি।
  • 20 Dec 2025 01:29 PM (IST)

    অডিয়ো বার্তা মোদীর

    • কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারেনি হেলিকপ্টার। এ কথা জানিয়ে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি কর্মীদের মৃত্যুতেও শোকপ্রকাশ করেছেন তিনি।
    • হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর, বড়মা-কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী।
    • “গত মাসেই বিহারে বিজেপি বিপুল জয়ে জয়ী হয়েছে। আবারও এনডিএ ক্ষমতায় এসেছে। গঙ্গা বিহারের উপর দিয়েই বাংলায় এসেছে। তাই বাংলায় বিজেপির জয়ের রাস্তাও খুলে গিয়েছে।”
    • “পশ্চিমবঙ্গে যে জঙ্গলরাজ চলছে, তার থেকে মুক্তি পেতে হবে। তাই পশ্চিমবঙ্গে শিশুরাও বলছে বাঁচতে চাই, বিজেপি তাই। মোদী আপনাদের জন্য অনেক কিছু করতে চায়। অনেক কাজ করতে চায়। টাকাও আছে, পরিকল্পনাও আছে।”
  • 20 Dec 2025 01:03 PM (IST)

    কোনও হিন্দু উদ্বাস্তু ভোটার বাদ যাবে না: শমীক

    • নদিয়ার সভায় শমীক ভট্টাচার্য বলেন, “যারা ওপার থেকে এপারে এসেছে শাখা সিঁদুরকে অক্ষত রাখতে ধর্ম বাঁচাতে তাদের পাশে যে রাজনৈতিক দল রয়েছে তার নাম বিজেপি।”
    • “যে কারণে আপনি ওই দেশ ত্যাগ করে এপারে চলে এসেছিলেন। আজ সেই কারণটা কেউ তুলে ধরছে না। আপনাদের জীবন-যৌবন লুঠ করেছে এ রাজ্যের সরকার। একের পর এক শিল্পপতি চলে গিয়েছে।”
    • যারা ওপার থেকে এপারে এসেছে শাখা সিঁদুরকে অক্ষত রাখতে ধর্ম বাঁচাতে তাদের পাশে যে রাজনৈতিক দল রয়েছে তার নাম বিজেপি।
    • এই নদিয়া জেলা ছিল পাকিস্তানে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যদুনাথ সরকার এরা বাঁচিয়েছে এই মাটিকে। নদিয়ার রানির নাম মুছে দেওয়া হচ্ছে। উনি যদি সেদিন লড়াই না করতেন আজ নিজেদের ভারতীয় পরিচয় দিতে পারতেন না।
  • 20 Dec 2025 12:42 PM (IST)

    মোদীর কপ্টার ফিরল কলকাতায়

    • এমআই ১৭ হেলিকপ্টারটি ১১টা ১৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে রানাঘাটের তাহেরপুরের হেলিপ্যাডের দিকে উড়ে যায়।
    • সেখানেই অবতরণ করার কথা ছিল। নির্দিষ্ট সময়ে সেখানে সভাও শুরু হয়ে গিয়েছে। সেই সভায় বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু শেষ পর্যন্ত নামতে পারল না কপ্টারটি।
    • দৃশ্যমানতা কম থাকার কারণে কপ্টার অবতরণ করতে পারেনি। আবার দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় মোদীর কপ্টার। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন তিনি।
  • 20 Dec 2025 12:27 PM (IST)

    তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত ৩

    • তাহেরপুরে প্রধানমন্ত্রী মোদীর সভায় যেতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা।
    • ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। আহত আরও দুই জন।
    • তাহেরপুর স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে।
    • মৃত ও আহতরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে।
    • রেল সূত্রে খবর, তাহেরপুর এবং বাদকুল্লার মাঝখানে দুর্ঘটনাটি ঘটেছে।
    • রেললাইনের উপর দিয়ে সভাস্থলে যাচ্ছিলেন বিজেপি সমর্থকরা। সেই সময়ই ঘটনাটি ঘটে।
  • 20 Dec 2025 09:49 AM (IST)

    চোরাপথে বাংলাদেশে যাওয়ার পথে ধৃত ৭ বাংলাদেশি

    অবৈধভাবে বাংলাদেশের যাওয়ার সময় সাত বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, আরও ৮ জন তাঁদের সঙ্গে ছিলেন। তাঁরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সীমান্ত এলাকায় আত্মগোপন করে রয়েছেন। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত গঙ্গারামপুর থানার কাটাবাড়ি এলাকায় তন্নতন্ন করে তল্লাশি চালায় পুলিশ ও বিএসএফ। তবে ৮ জনের এখনও কোনো হদিস পাওয়া যায়নি। ধৃত সাতজনকে বাংলাদেশে পুশ ব্যাক করা হবে বলে সূত্রের খবর। তবে এই নিয়ে এখনই মুখ খুলতে চাননি জেলা পুলিশ প্রশাসন ও বিএসএফ আধিকারিকরা।

  • 20 Dec 2025 09:45 AM (IST)

    মোদীর সভায় যেতে বাধা দেওয়ার অভিযোগ

    নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যেতে বাধা দেওয়া অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বহরমপুর সাংগঠনিক জেলা থেকে বিজেপির নেতাকর্মীরা যখন শনিবার সকালে তাহেরপুরের উদ্দেশে যাচ্ছিলেন, সেই সময় ১২ নম্বর জাতীয় সড়কে মুর্শিদাবাদ জেলার রেজিনগর বেলডাঙা থানার মধ্যবর্তী এলাকায় পুলিশ গাড়ি যেতে দিচ্ছে না। পুলিশ রাস্তা আটকাচ্ছে বলে অভিযোগ। বহরমপুর থেকে কলকাতার উদ্দেশে যাওয়ার রাস্তার উপর পুলিশ ভ্যান লাগিয়ে দিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে বলে অভিযোগ করেন বহরমপুর সাংগঠন জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন।

  • 20 Dec 2025 09:42 AM (IST)

    তাহেরপুরে সভা মোদীর, মতুয়াদের কী বার্তা দেবেন?

    এসআইআর আবহে শনিবার বাংলায় প্রথম রাজনৈতিক সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। তারপর হেলিকপ্টারে নদিয়ার তাহেরপুরে যাবেন। তাহেরপুরে নেতাজি পার্কের মাঠে প্রথমে সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। ওই মাঠেই আর একটি মঞ্চ করা হয়েছে। সরকারি কর্মসূচির পর দ্বিতীয় ওই মঞ্চে পৌঁছবেন মোদী। সেখান থেকে বিজেপি কর্মী, সমর্থকদের বার্তা দেবেন। এসআইআর আবহে মতুয়াদের একটা বড় অংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই এলাকায় নমঃশূদ্র মতুয়াদের সংখ্যা বেশি। সভা থেকে মতুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেটাই দেখার।

  • 20 Dec 2025 09:36 AM (IST)

    বহিষ্কৃত CPIM-র রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষ, কেন?

    দলের রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষকে বহিষ্কার করল সিপিএম। সিপিএমের ২ দিনের রাজ্য কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় এক মহিলা সিপিআইএম কর্মী অভিযোগ করেছিলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন ইন্দ্রজিৎ ঘোষ। তাঁর অভিযোগের ভিত্তিতে সিপিএমের অভ্যন্তরীণ কমিটি তদন্ত করে। আর তাদের সুপারিশেই এই সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। ইন্দ্রজিৎ ঘোষ চাকরিপ্রার্থীদের আন্দোলনের ক্ষেত্রেও সিপিআইএমের তরফে সামনের সারিতে ছিলেন।

Follow Us