Bangla NewsElectionsAssembly elections Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on February 14
West Bengal News Today Live: এসআইআর-র শুনানিতে অংশ নিল না প্রায় ৫ লক্ষ
Breaking News in Bengali Live Updates: শনিবার সকালে নিউটাউনে গাড়ি দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর-এ শেষদিনের শুনানি চলছে। চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে গিয়ে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বীরভূমের কীর্ণাহারের এক পরিযায়ী শ্রমিকের। আবার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। রাজ্যের প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
শনিবার এসআইআর শুনানির শেষ দিন (ফাইল ফোটো)Image Credit source: TV9 Bangla
কলকাতা: এসআইআর-এ শুনানির জন্য ৭ দিন বাড়ানো হয়েছিল। আজ (শনিবার) শুনানির শেষ দিন। শেষদিনের শুনানি ঘিরে রাজ্যে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিয়ে সতর্ক প্রশাসন। আবার নির্বাচনের আবহে রাজনৈতিক দলগুলির তৎপরতাও বেড়েছে। এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি আজ রাজপথে বামপন্থী শিক্ষক সংগঠনের মিছিল। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
14 Feb 2026 06:07 PM (IST)
SIR hearing: শেষদিনও শুনানিতে হাজির হলেন না কয়েক লক্ষ
এসআইআর-এ শুনানির জন্য সাতদিন বাড়ানো হয়েছিল। ৭ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়।
আজ (শনিবার) ছিল শুনানির শেষ দিন।
সিইও দফতর জানিয়েছে, শেষদিনের শুনানির পরও প্রায় ৫ লক্ষ ভোটার শুনানিতে হাজির হয়নি।
গরহাজির ভোটারের সংখ্যার নিরিখে সবার উপরে রয়েছে উত্তর ২৪ পরগনা। এরপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর।
শুনানি শেষেই মোট কত নাম বাদ যাবে, তা নিয়ে জল্পনা বাড়ছে।
14 Feb 2026 11:54 AM (IST)
SIR Hearing: হিয়ারিং শেষ, বলছে কমিশন
এসআইআর-এ হিয়ারিংয়ের সময় ৭ দিন বাড়ানো হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়েছে। ফলে আজ (শনিবার) হিয়ারিংয়ের শেষ দিন।
এদিন শুনানি শেষের কথা থাকলেও সিইও দফতর সূত্রে খবর, শেষ দিনের আগেই রাজ্যে শুনানির কাজ শেষ হয়েছে।
তবে এদিনও শুনানিকেন্দ্র খোলা রয়েছে।
আগামিকাল (১৫ ফেব্রুয়ারি) থেকে ৭ দিন স্ক্রুটিনি প্রক্রিয়া চলবে।
চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত্যু বীরভূমের পরিযায়ী শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের নাম বাপ্পা শেখ (২৩)। বাড়ি বীরভূমের কীর্ণাহার থানার কাফেরপুর গ্রামে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মা বাবা না থাকায় ৮ মাস বয়স থেকে বাপ্পাকে নিজের কাছে এনে রাখেন তাঁর দাদু। সেই দাদুর বয়স হয়ে যাওয়ায় পরিবারকে সাহায্য করতে ৯ মাস আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে যান বাপ্পা।
গতকাল রাতে খাওয়া দাওয়া করে কোম্পানির গাড়ি খালি করার পর রাত ১২টা নাগাদ হঠাৎ করেই মাথা ঘুরে যায় তাঁর। বমি শুরু হয়। সহকর্মীরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
গভীর রাতে মৃত্যুর খবর গ্রামে আসে। কান্নায় ভেঙে পড়ে পরিবার ও আত্মীয়-স্বজনরা।
14 Feb 2026 11:30 AM (IST)
Chief Secretary: নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যসচিব, কী বার্তা দেবেন?
ছুটির দিনও জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। শনিবার নবান্ন থেকে সমস্ত জেলাশাসকদের সঙ্গে যুব সাথী প্রকল্প নিয়ে ভার্চুয়ালি জরুরি বৈঠক করবেন মুখ্যসচিব।
১ এপ্রিল থেকে যুব সাথী প্রকল্প চালু করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা।
যুব সাথী, ভূমিহীন ক্ষেতমজদুর এবং কৃষকদের বিদ্যুতের ক্ষেত্রে মুকুব করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে নবান্ন সূত্রের খবর।