
গত কয়েকদিন ধরে খবরে শিরোনামে বারবার জায়গা করে নিয়েছিল জামনগর, কারণ একটাই এখানে গালা সেলিব্রেশনের সঙ্গে হয়ে গেল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং। আর সেই সুবাদেই গোটা দেশ-বিদেশ থেকে ভিভিআইপিরা উপস্থিত ছিলেন জামনগরের টানা তিন দিনব্যাপী নানান অনুষ্ঠানে, যেখানে ভরপুর ছিল এই সেলিব্রেশন। নাচ গান খাওয়া দাওয়া সঙ্গে হুল্লোর হৈচৈয়ে জমজমাট পার্টি অনুষ্ঠান। শোনা যাচ্ছে সম্ভাব্য এই প্রি ওয়েডিং-এর জন্য আম্বানিরা খরচ করেছেন মোটের উপর হাজার কোটি টাকা। মোটা টাকা দিয়ে বিদেশি পপ গায়িকা রেহানা কেউ নিয়ে এসেছেন, পাশাপাশি পারফর্ম করেছেন শাহরুখ খান, সলমন খান, আমির খান। তাঁদেরও উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে।
ফলে বেশ কিছুদিন ধরে এই ছবিগুলো ভাইরাল হওয়ার পাশাপাশি আরও একটা খবর চর্চা কেন্দ্রের জায়গা করে নিচ্ছে। যাঁরা নিমন্ত্রিত হয়েছেন তাঁদের বিষয়টা আলাদা, যাঁরা পারফর্ম করেছেন তাঁরা মোট কত কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন? কখনও শোনা যাচ্ছে ১০ কোটি কখনও আবার ৮ কোটি সম্প্রতি একটা খবর ভাইরাল হতে দেখা যায়। যেখানে উল্লেখ থাকে শাহরুখ খান এই শো সঞ্চালনা করার জন্য নিয়েছেন ৮ কোটির কাছাকাছি পারিশ্রমিক। তবে এবার সূত্র মারফত মিললো আসল খবর। সুত্রের খবর আম্বানিদের এই গালা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কিংবা সঞ্চালনা করতে, নাচ গান করতে একটি পয়সাও নেয়নি বলিউড সেলিব্রিটিরা। তাঁদের যদিও মোটা টাকা অফার করা হয়েছিল, তবে তাঁরা কেউ কোনও পারিশ্রমিক নেয়নি বলেই দাবি ঘনিষ্ঠমহলের।
যার ফলে বোঝাই যায় চর্চা যতই তুঙ্গে থাকুক বলিউডের সঙ্গে আম্বানি পরিবারের সম্পর্ক এতটাই মজবুত যে তাঁদের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়ে সেখানে অংশগ্রহণ করতে তাঁরা বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। পারিবারিক সম্পর্ক থাকার সুবাদে শাহরুখ খান ও কোন টাকাই নাই বলে মিলছে খবর।