রেস্তরাঁয় খেতে গিয়ে বিপত্তি অভিষেকের, মাথায় আঘাত পেলেন জুনিয়র বচ্চন

রবিবার রাতে, ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জয় উদযাপন করতে, বাবা-ছেলে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন মুম্বইয়ের জনপ্রিয় খাবারের দোকান মাদ্রাস ক্যাফেতে দক্ষিণ ভারতীয় সুস্বাদু খাবার খেতে গিয়েছিলেন।

রেস্তরাঁয় খেতে গিয়ে বিপত্তি অভিষেকের, মাথায় আঘাত পেলেন জুনিয়র বচ্চন

| Edited By: উত্‍সা হাজরা

Feb 04, 2025 | 10:33 AM

রবিবার রাতে, ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জয় উদযাপন করতে, বাবা-ছেলে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন মুম্বইয়ের জনপ্রিয় খাবারের দোকান মাদ্রাস ক্যাফেতে দক্ষিণ ভারতীয় সুস্বাদু খাবার খেতে গিয়েছিলেন। তাঁরা রবিবার সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিম ইন্ডিয়াকে সাপোর্ট করতে গিয়েছিলেন এবং পরে মাদ্রাস ক্যাফে যান খাবার খেতে। এই ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।

এদিন অমিতাভ বচ্চন সাদা হুডি এবং কালো প্যান্ট পরেছিলেন। অভিষেক বচ্চন ভারতের জার্সি পরেছিলেন। খাবার শেষে, তাঁরা দোকান থেকে বেরোনোর সময় অনুরাগীরা তাদের ছেঁকে ধরে ছবি তোলার জন্য আবদার করতে থাকে। স্টেডিয়ামে বচ্চন পরিবারের পাশাপাশি ছিলেন আমির খান, রাজীব শুক্লা, ঋষি সুনক, নারায়ণ মূর্তি এবং আরও অনেক সেলিব্রিটি।

এর মধ্যে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, মাদ্রাস ক্যাফে থেকে বের হওয়ার সময় জুনিয়র বচ্চনের ওপর একটি ছোট দুর্ঘটনা ঘটে। দোকানের দরজার শাটারটি হাফ বন্ধ রাখা ছিল এবং সেটি উঠানোর সময় শাটারটি হঠাৎ করে জুনিয়র বচ্চনের মাথায় পড়ে যায়। যদিও খুব বেশি আঘাত লাগেনি, তিনি খুব দ্রুত নিজেকে সামলে নেন। দোকানের এক কর্মী শাটারটি ধরতে সাহায্য করেন।

অমিতাভ বচ্চনকে সর্বশেষ ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দেখা গিয়েছিল, যেখানে প্রভাস এবং দীপিকা পাড়ুকোনও অভিনয় করেছিলেন। আর অভিষেক বচ্চনের সর্বশেষ কাজ ছিল ‘আই ওয়ান্ট টু টক’।

Follow Us