AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুই ভাই অর্জুন-গৌরবের জন্মদিন একই মাসের পরপর দুটি দিনে; সোশ্যাল মিডিয়া দেখে অবাক

Gaurav-Arjun Birthday: কী কাকতালীয় বিষয়! একই মাসের পরপর দুই দিন জন্মগ্রহণ করেছেন বাংলার দুই অভিনেতা গৌরব চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তী। সিনিয়র অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং অভিনেত্রী মিঠু চক্রবর্তীর পুত্র তাঁরা। ছোট থেকেই বাড়িতে অভিনয়ের পরিবেশ পেয়েছেন এই দুই তারকা। দুই অভিনেতাই মঞ্চ, সিনেমা, সিরিয়াল এবং ওয়েব সিরিজ়ে অভিনয় করে ফেলেছেন ইতিমধ্যেই।

দুই ভাই অর্জুন-গৌরবের জন্মদিন একই মাসের পরপর দুটি দিনে; সোশ্যাল মিডিয়া দেখে অবাক
গৌরব এবং অর্জুন।
| Updated on: Mar 06, 2024 | 10:16 PM
Share

একদিনের একদিক-ওদিকে জন্ম টালিগঞ্জের দুই প্রতিষ্ঠিত অভিনেতা গৌরব চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তীর। দাদা গৌরবের জন্মদিন ৬ মার্চ, ১৯৮৭ সালে। তাঁর ভাই অর্জুন চক্রবর্তীর জন্ম হয়েছে ৫ মার্চ, ১৯৯০। দুই ভাইয়ের মধ্যে বয়সের ফারাক। কিন্তু দুই ভাইয়ের জন্মদিন পরপর। এমন কাকতালীয় বিষয়টি নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। দুই ভাই একে-অপরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই বিষয়টা প্রকাশ্যে এসেছে। অনুরাগীরা অবাক হয়ে জিজ্ঞেস করেছে, “তোমাদের দুই ভাইয়ের জন্মদিন এমন পরপর নাকি, দারুণ ব্যাপার তো।”

View this post on Instagram

A post shared by Gaurav Chakrabarty (@gauravchakrabarty)

৫ মার্চ ভাই অর্জুনকে ইনস্টাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন গৌরব। তাঁর এবং অর্জুনের একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা এবং ক্যাপশনে তিনি লিখেছিলেন, ”এই বিশ্ব জয় করার আরও একটা বছর। কেবল আজ নয়, সারাটা জীবন আমি তোমার পাশে থাকব। আনন্দ, দুষ্টুমি এবং দারুণ সময় আসুক সামনে। আমার ছোট্ট ভাই তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই।”

৫ মার্চ অর্জুনের জন্মদিন যেতে না যেতেই ৬ মার্চ গৌরবের জন্মদিন এসে হাজির। আনন্দ যেন ফুরিয়ে যাওয়ার নয়। দাদাকে ঘুরিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন গৌরব। লিখেছেন, “জন্মদিনের অনেক-অনেক শুভেচ্ছা জানাই আমার ভাই। ছোট থেকে তুমিই আমার দুষ্টুমির সঙ্গী। ফুটবল, ক্রিকেট এবং ফর্মুলা ওয়ান মরশুমের সঙ্গী আমরা দু’জনে। এগুলোই তো জীবন।”

সিনিয়র অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং অভিনেত্রী মিঠু চক্রবর্তীর পুত্র অর্জুন এবং গৌরব। ছোট থেকেই বাড়িতে অভিনয়ের পরিবেশ পেয়েছেন এই দুই তারকা। দুই অভিনেতাই মঞ্চ, সিনেমা, সিরিয়াল এবং ওয়েব সিরিজ়ে অভিনয় করে ফেলেছেন ইতিমধ্যেই।

Follow Us