অরিজিতের পর এবার শ্রেয়া ঘোষাল! গান ছেড়ে দেওয়া নিয়ে কী বললেন গায়িকা?

সাতবার ফিল্মফেয়ার জয়ী শ্রেয়া ঘোষাল এক সাক্ষাৎকার জানান, লাইভ পারফরম্যান্স একজন শিল্পীর সত্তা। তিনি বলেন, “স্টেজে দাঁড়িয়ে আগে থেকে রেকর্ড করা গানে মুখ নাড়ানো বা লিপ-সিঙ্কিং করা আমার কাছে ভীষণ অদ্ভুত লাগে। আমি কখনই এর ওপর নির্ভর করতে চাই না। যেদিন আমাকে এমন কিছু করতে হবে, সেদিনই আমি গান গাওয়া ছেড়ে দেব।” শ্রেয়া যোগ করেন, যতদিন তাঁর কণ্ঠ সাথ দেবে এবং তিনি রেওয়াজ চালিয়ে যেতে পারবেন, ততদিন তিনি দর্শকদের সামনে বুক চিতিয়ে লাইভ গানই গেয়ে যাবেন।

অরিজিতের পর এবার শ্রেয়া ঘোষাল! গান ছেড়ে দেওয়া নিয়ে কী বললেন গায়িকা?

|

Mar 16, 2026 | 3:44 PM

ভারতীয় সঙ্গীত জগতের দুই স্তম্ভ অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। অরিজিতের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে যখন অনুরাগীরা মুষড়ে পড়েছেন, ঠিক তখনই শ্রেয়া ঘোষালের মন্তব্যে নতুন করে শঙ্কার মেঘ জমছে ভক্তদের মনে। ৫ বার জাতীয় পুরস্কার জয়ী এই গায়িকা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সঙ্গীতকে যতটা ভালোবাসেন, ততটাই ঘৃণা করেন স্টেজ পারফরম্যান্সে ফাঁকি দেওয়াকে।

সাতবার ফিল্মফেয়ার জয়ী শ্রেয়া ঘোষাল এক সাক্ষাৎকার জানান, লাইভ পারফরম্যান্স একজন শিল্পীর সত্তা। তিনি বলেন, “স্টেজে দাঁড়িয়ে আগে থেকে রেকর্ড করা গানে মুখ নাড়ানো বা লিপ-সিঙ্কিং করা আমার কাছে ভীষণ অদ্ভুত লাগে। আমি কখনই এর ওপর নির্ভর করতে চাই না। যেদিন আমাকে এমন কিছু করতে হবে, সেদিনই আমি গান গাওয়া ছেড়ে দেব।” শ্রেয়া যোগ করেন, যতদিন তাঁর কণ্ঠ সঙ্গ দেবে এবং তিনি রেওয়াজ চালিয়ে যেতে পারবেন, ততদিন তিনি দর্শকদের সামনে বুক চিতিয়ে লাইভ গানই গেয়ে যাবেন।

অরিজিৎ সিং-এর গানের জগত থেকে বিরতি নেওয়ার প্রসঙ্গ উঠলে শ্রেয়া বলেন, “মাঝে মাঝে আমারও বিরতি নেওয়ার প্রবল ইচ্ছা জাগে। অরিজিৎ অত্যন্ত সাহসী একটি সিদ্ধান্ত নিয়েছে। ও এমন একজন মানুষ যে হৃদয়ের গভীর থেকে সঙ্গীতকে অনুভব করে। ও এটা ভাবে না যে কেন সঙ্গীত তৈরি করছে বা এখান থেকে কী পাবে। ও কেবল সেটুকুই করে যা ওকে আনন্দ দেয়।”

শ্রেয়ার মতে, একজন শিল্পীর ব্যক্তিগত জীবনের সমস্যা স্টেজের ওপর প্রতিফলিত হওয়া উচিত নয়। তিনি বলেন, “মানুষ আমাদের কাছে আসে শান্তি আর অনুপ্রেরণার খোঁজে। আমাদের গান তাঁদের কষ্ট ভোলাতে সাহায্য করে। যখন দর্শকদের হাততালির আওয়াজ শুনি, তখন ক্লান্তি উবে গিয়ে শরীরে আলাদা শক্তি চলে আসে।”

শ্রেয়া আরও জানান, দর্শকদের ভালোবাসাই তাঁর টিকে থাকার রসদ। তবে অরিজিতের মতো তিনিও যে পেশাদার জগতের ইঁদুর দৌড় থেকে মুক্তি পেতে মাঝেমধ্যে ছটফট করেন, তা তাঁর কথাতেই স্পষ্ট। প্রিয় গায়িকার এই ‘বিরতি’র ইচ্ছা স্বাভাবিকভাবেই ভাবিয়ে তুলেছে তাঁর কোটি কোটি অনুরাগীকে।

Follow Us