শুধু দীপিকা নন, দ্বিতীয়বার মা হচ্ছেন এই বাঙালি অভিনেত্রীও, নিজেই দিলেন সুখবর

পূজা তাঁর ইউটিউব ভ্লগে প্রথম এই ইঙ্গিত দেন। পরে ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটিতে সেই মুহূর্তটি ধরা পড়েছে যখন পূজা জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। খুশির খবরের পাশাপাশি নিজের চিরাচরিত মজার মেজাজে ভিডিওর ক্যাপশনে পূজা লিখেছেন, "প্রেগন্যান্সি প্রবলেমস অ্যান্ড দ্য সলিউশন"।

শুধু দীপিকা নন, দ্বিতীয়বার মা হচ্ছেন এই বাঙালি অভিনেত্রীও, নিজেই দিলেন সুখবর

|

Apr 21, 2026 | 3:04 PM

বলিউড ও টেলিভিশন জগতে এখন যেন খুশির মরসুম। গত রবিবারই দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে, সোমবার পরিচালক অ্যাটলির ঘরে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। আর এবার সেই পথেই হাঁটলেন আরকে জনপ্রিয় অভিনেত্রী। নিজের ভ্লগের মধ্যে দিয়ে দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা করলেন বাংলা তথা বলিউড অভিনেত্রী।

দীপিকা পাড়ুকোন এবং ‘জওয়ান’ পরিচালক অ্যাটলির পর এবার নতুন খবর শোনালেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। স্বামী কুণাল ভর্মার সঙ্গে একটি বিশেষ ভিডিও শেয়ার করে এই ব্যক্তিগত খুশির খবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পূজা।

পূজা তাঁর ইউটিউব ভ্লগে প্রথম এই ইঙ্গিত দেন। পরে ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটিতে সেই মুহূর্তটি ধরা পড়েছে যখন পূজা জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। খুশির খবরের পাশাপাশি নিজের চিরাচরিত মজার মেজাজে ভিডিওর ক্যাপশনে পূজা লিখেছেন, “প্রেগন্যান্সি প্রবলেমস অ্যান্ড দ্য সলিউশন”। ভক্তরা এই পোস্টে ভালোবাসা উজার করে দিয়েছেন। কেউ লিখেছেন, “সেরা খবর”, আবার কেউ তাঁদের পুত্র কৃষভের কথা উল্লেখ করে লিখেছেন, “কৃষভ এখন সবথেকে মিষ্টি বড় দাদা হবে।”

২০২০ সালের অক্টোবরে পূজা ও কুণালের কোল আলো করে এসেছিল তাঁদের প্রথম সন্তান কৃষভ। বিয়ের চার বছর পর ফের তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটছে। এই মুহূর্তটিকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ বলে অভিহিত করেছেন কুনাল। বর্তমানে তাঁরা নতুন সদস্যের জন্য ঘর সাজানো এবং দুই সন্তানকে বড় করার পরিকল্পনা নিয়ে ব্যস্ত। ভ্লগে কুনাল ও পূজা কেবল আনন্দই নয়, বরং একজন সন্তান থাকতে দ্বিতীয় সন্তানের আগমনের সময় যে ধরণের বাস্তব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, তা নিয়েও অকপটে কথা বলেছেন।

প্রায় এক দশকের সম্পর্কের পর পূজা ও কুণাল ২০২০ সালে আইনি বিয়ে সেরেছিলেন। অতিমারির কারণে সেই সময় বড় অনুষ্ঠান বাতিল করে তাঁরা বিয়ের বাজেট দান করে দিয়েছিলেন সমাজসেবায়। পূজা জানিয়েছিলেন, অতিমারি আবহে সুরক্ষার কারণেই তিনি তখন ‘জগ জননী মা বৈষ্ণোদেবী’ ধারাবাহিকটি ছেড়ে দিয়েছিলেন। বর্তমানে কেরিয়ার ও সংসার— দুইই দক্ষ হাতে সামলাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। পূজা এবং কুণালের এই নতুন সফরের জন্য অনুরাগীরা তাঁদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

Follow Us