
ঐশ্বর্য রাই বচ্চন। কেরিয়ারের শুরু থেকে তাঁকে খুব একটা সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। পর্দায় চুমু কিংবা ঘনিষ্ট দৃশ্যে একেবারেই না ছিল তাঁর।
একবার সেই মর্মে মুখ খুলেছিলেন অভিষেক বচ্চন। জানিয়ে দিয়েছিলেন ঐশ্বর্যের ঘনিষ্টদৃশ্যে তাঁর কোনও আপত্তি নেই। ঐশ্বর্য নিজেই পছন্দ করেন না।
ঐশ্বর্য রাই বচ্চন একবার এক সাক্ষাৎকারে নিজেই জানয়ে ছিলেন ভারতীয় অভিনেত্রীরা মোটেও এই ধরনের দৃশ্যে স্বাচ্ছন্দ বোধ করেন না।
কিন্তু কয়েকবছর পরই পাল্টে গেল সবটাই। ঠোঁটে ঠোঁট রেখে চুমুতে ঝড় তুললেন ঐশ্বর্য রাই বচ্চন। কখনও হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর সেই ছবি ভাইরাল হয় রাতারাতি।
তবে কোথায় গেল ঐশ্বর্য রাই বচ্চনের সেই শর্ত। তিনি নির্দিষ্ট একটা মাত্রার পর আর ঘনিষ্ট হতে পারবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। তবে বিভিন্ন ছবিতে নিজেই ভেঙেছিলেন সেই শর্ত।
যার মধ্যে অন্যতম হল ধুম ২। তখন তিনি অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। একই সময় পর্দায় ঝড় তুলে ঐশ্বর্য ঘনিষ্ঠ হয়েছিলেন হৃত্বিকের সঙ্গে।
অন্যদিকে অ্যায় দিল হ্যয় মুশকিল, সেখানে ঘনিষ্ট দৃশ্য না থাকলেও রণবীর কাপুরের সঙ্গে ঐশ্বর্যের প্রতিটা দৃশ্য পর্দায় চর্চিত। তা নিয়ে কম ঝড় উঠেনি।
তবে থেকেই এই জুটির মধ্যে বিচ্ছেদের জল্পনা ওঠে তুঙ্গে। মাঝে মধ্যেই শোনা যায়, এই ছবির জন্যই নাকি দূরত্ব বেড়েছিল ঐশ্বর্য ও অভিষেকের।