Aishwarya Rai Former Bodyguard: শুধু সলমনকে আটকাতেই একস্ট্রা বডিগার্ড রেখেছিলেন ঐশ্বর্য! মাত্র ৭ দিনেই সেই রক্ষীর গেল চাকরি, কী ঘটেছিল এমন?

Aishwarya Rai Salman Khan Old Controversy: ২০ বছর আগের এক চমকপ্রদ তথ্য সামনে আনলেন অভিনেত্রীর প্রাক্তন বডিগার্ড কেতন করণ্ডে। এক সাক্ষাৎকারে তিনি জানান, আগে এই বিষয় নিয়ে খুব একটা কথা না বললেও বাস্তবে তিনি ঐশ্বর্যর বডিগার্ড হিসেবে কাজ করেছেন, আর তাঁর সেই নিয়োগের পেছনে ছিল এক বিশেষ কারণ। কী কারণ?

Aishwarya Rai Former Bodyguard: শুধু সলমনকে আটকাতেই একস্ট্রা বডিগার্ড রেখেছিলেন ঐশ্বর্য! মাত্র ৭ দিনেই সেই রক্ষীর গেল চাকরি, কী ঘটেছিল এমন?

|

Nov 20, 2026 | 4:28 PM

বলিউডের অন্দরমহলে পুরনো কিসসা ও না বলা গল্পগুলো মাঝেমধ্যেই ফিরে আসে নতুন করে। ফের শিরোনামে উঠে এসেছে সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চনের অতীত সম্পর্কের প্রসঙ্গ। এবার প্রায় ২০ বছর আগের এক চমকপ্রদ তথ্য সামনে আনলেন অভিনেত্রীর প্রাক্তন বডিগার্ড কেতন করণ্ডে। এক সাক্ষাৎকারে তিনি জানান, আগে এই বিষয় নিয়ে খুব একটা কথা না বললেও বাস্তবে তিনি ঐশ্বর্যর বডিগার্ড হিসেবে কাজ করেছেন, আর তাঁর সেই নিয়োগের পেছনে ছিল এক বিশেষ কারণ। কী কারণ?

‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কেতন করণ্ডে জানান, মাত্র সাত দিনের জন্য ঐশ্বর্য রাইয়ের নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছিল তাঁকে। তাঁর দায়িত্ব ছিল সলমন খান যাতে ঐশ্বর্যর আশপাশে না ঘুরতে পারে, তা নিয়ে সতর্ক থাকা এবং অভিনেত্রীকে তাঁর থেকে দূরে রাখা। সঞ্চালক জানতে চান, সলমন খান কি এই বিষয়ে জানতেন? উত্তরে কেতন বলেন, হয়তো তিনি এ বিষয়ে অবগত থাকতে পারেন; তবে প্রায় ২০ বছর আগের সেই পুরনো বিষয় নিয়ে আর নতুন করে কথা বলার প্রয়োজন নেই বলেও স্পষ্ট করেন তিনি।

দায়িত্ব পালনের সময়ের একটি ঘটনার কথাও স্মরণ করেন কেতন। তাঁর কথায়, একবার তাঁরা একটি ফ্যাশন শোয়ে যাচ্ছিলেন। বাড়ি থেকে ঐশ্বর্যকে গাড়িতে তুলে অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যখন তাঁরা বাইরে বেরিয়ে আসেন, তখন সামনে সলমন খানকে দাঁড়িয়ে থাকতে দেখেন কেতন।

সেই মুহূর্তের পরিস্থিতি বর্ণনা করে কেতন জানান, সামনের দৃশ্য দেখে তাঁরা কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন এবং কী করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। কেতনের মনে হয়েছিল, হয়তো গাড়ি থেকেই নামতে হবে। ঠিক তখনই গাড়ির চালক জানান, নামার দরকার নেই, তিনি কোনওভাবে সলমনকে বাইপাস করে এগিয়ে যান। কেতনের দাবি, চালকের বুদ্ধিমত্তা ও তৎপরতায় গাড়ি ঘুরিয়ে দ্রুত সেখান থেকে নিরাপদে বেরিয়ে যান তাঁরা। তবে এই ঘটনার ঠিক সাতদিন পর বডিগার্ড কেতনের চাকরি চলে যায়। এর নেপথ্যে কী কারণ ছিল, তা এখনও অজানা কেতনের।

প্রায় দুই দশক পর কেতন করণ্ডের এই মন্তব্য ফের পুরনো দিনের স্মৃতি ও গ্ল্যামার দুনিয়ার পর্দার আড়ালের টানাপোড়েনকে আলোচনায় নিয়ে এল। উল্লেখ্য, ‘হাম দিল দে চুকে সনম’ ছবির সময় থেকেই সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় এবং সে সময় ঐশ্বর্যকে ঘিরে সলমনের অতিরিক্ত অধিকারবোধের কথাও শোনা যেত। পরবর্তীতে তাঁদের সেই সম্পর্কের পরিণতি ছিল অত্যন্ত বেদনাদায়ক এবং দু’জনের পথ আলাদা হয়ে যায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us