আলিয়াকে এভাবে খোঁচা ঐশ্বর্যার! ভক্তরা হতবাক, ‘ভাবতেই পারছি না…’

Aishwarya Rai: মহেশ ভাটের মেয়ে আলিয়া। পরিচালক ও প্রযোজক করণ জোহরও তাঁকে নিজের মেয়ের মতোই ভালবাসেন। করণের ছবি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' দিয়েই ডেবিউ হয়েছিল আলিয়ার। এর পর বিভিন্ন সময় করণের পরিচালনায় অথবা প্রযোজনায় কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।

আলিয়াকে এভাবে খোঁচা ঐশ্বর্যার! ভক্তরা হতবাক, ভাবতেই পারছি না...
ভক্তরা হতবাক, 'ভাবতেই পারছি না...'

Mar 26, 2024 | 8:38 PM

ঐশ্বর্যা রাই বচ্চন মানেই শালীনতার উচ্চসীমার অধিষ্ঠিত তিনি। সরাসরি বিবাদে জড়াতে খুব একটা দেখা যায়নি তাঁকে। সেই ঐশ্বর্যাই একবার আলিয়া ভাটকে রীতিমতো খোঁচা দিয়েছিলেন! স্বজনপোষণ নিয়ে কথা শোনাতে ছাড়েননি বিশ্ব সুন্দরী। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সম্প্রতি। যা দেখে ভক্তকুল রীতিমতো দুই ভাগে বিভক্ত। একদল বলছেন, ‘উচিৎ শিক্ষা’। আর একজনের বক্তব্য, “ভাবতেই পারছি না উনিও এমন ভাবে বলতে পারেন!”

মহেশ ভাটের মেয়ে আলিয়া। পরিচালক ও প্রযোজক করণ জোহরও তাঁকে নিজের মেয়ের মতোই ভালবাসেন। করণের ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়েই ডেবিউ হয়েছিল আলিয়ার। এর পর বিভিন্ন সময় করণের পরিচালনায় অথবা প্রযোজনায় কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। সেই প্রসঙ্গ টেনে এনেই ঐশ্বর্যা বলেন, “আলিয়াকে আমি বলেছি, করণ যে ভাবে তোমায় সাহায্য করে তা সত্যিই দারুণ। কারণ করণের সহায়তা শুরু থেকে পাওয়া মানে কোনও কিছু কঠিন নয়। বহু সময় ধরে সব কিছু ঠিকঠাক চলবে। ও আমার কথা শুনে হেসেওছে। একজন অভিনেতা হিসেবে তুমি যদি উপলব্ধি করো তোমার সামনে শুধুই ভাল সুযোগ অপেক্ষা করছে তবে এর থেকে ভাল আর কী বা হতে পারে?”

তিনি আরও যোগ করেন, “তবে একটাই জিনিস ভাল লাগে যে, আলিয়া নিজেও ভাল কাজ করছে। ভাল সুযোগ পাচ্ছে তাই বা কত জন পায়?” নিজের যোগ্যতায় বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঐশ্বর্যা। তাঁর পরিবারের কেউই ফিল্মি দুনিয়ার সঙ্গে যুক্ত নন। তিনি নেপো কিড নন। অন্যদিকে আলিয়া জন্মেছেন সোনার চামচ মুখে নিয়ে। তাই সেই কথা আলিয়াকে মনে করিয়ে দিতে কিন্তু পিছপা হননি বিশ্বসুন্দরী।

Follow Us