Ajay Devgn: বউ কাজল পুজোয় ব্যস্ত, তারই মাঝে ভেঙে গুড়িয়ে দেওয়া হল অজয় দেবগণের বাংলোর একাংশ!

Ajay Devgn BMC demolition : তবে পুরসভার সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হয়। এরপর শুক্রবার সকালে পুরসভার আধিকারিকরা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং হাতুড়ি দিয়ে বাংলোর বেআইনি ও অবৈধ অংশগুলি ভেঙে ফেলেন।

Ajay Devgn: বউ কাজল পুজোয় ব্যস্ত, তারই মাঝে ভেঙে গুড়িয়ে দেওয়া হল অজয় দেবগণের বাংলোর একাংশ!

|

Oct 17, 2026 | 11:48 AM

বলিউড অভিনেতা অজয় দেবগণের জীবনে যেন পরপর ঝড় বইছে। মুম্বইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত অভিনেতার বিলাসবহুল বাংলোর একাংশ ভেঙে গুড়িয়ে দিল বৃহন্মুম্বই কর্পোরেশন (BMC)। বেআইনি নির্মাণকাজের অভিযোগে গত মাসেই অভিনেতাকে নোটিশ পাঠানো হয়েছিল এবং কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যাওয়ায় শুক্রবার কড়া পদক্ষেপ নিল পুরসভা।

ঠিক কী কারণে ভাঙা হল বাংলোর অংশ?

মুম্বইয়ের জুহুর কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে (Kapole Co-operative Housing Society) অবস্থিত অজয় দেবগণের এই বাংলোটির আয়তন প্রায় ৭,৮০২ বর্গফুট। পুরসভার অভিযোগ, প্রয়োজনীয় পৌর অনুমতি ছাড়াই এই বাংলোর অভ্যন্তরে বড় ধরনের পরিবর্তন, দেওয়াল তোলা, জানালার পরিবর্তন এবং অন্যান্য কাঠামোগত কাজ চলছিল। এই বিষয়ে গত ১০ সেপ্টেম্বর মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের ৩৫৪এ (354A) ধারা অনুযায়ী একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করে অবিলম্বে কাজ বন্ধ রাখা এবং বৈধ নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল বিএমসি।

তবে পুরসভার সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হয়। এরপর শুক্রবার সকালে পুরসভার আধিকারিকরা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং হাতুড়ি দিয়ে বাংলোর বেআইনি ও অবৈধ অংশগুলি ভেঙে ফেলেন।

বাংলো ভাঙার এই বিপত্তির পাশাপাশি আরও একটি আইনি বিতর্কে জড়িয়ে পড়েছেন অজয় দেবগণ। একটি জনপ্রিয় ‘বিমল এলাচি’র বিজ্ঞাপনে মুখ দেখানোর কারণে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর পক্ষ থেকে তাঁকে একটি কারণ দর্শানোর নোটিশ (Show-cause notice) পাঠানো হয়েছে। শুধু অজয়ই নন, এই তালিকায় রয়েছেন শাহরুখ খান এবং টাইগার শ্রফের মতো তারকারাও। মহারাষ্ট্র এফডিএ প্রধান তুষার মুন্ডে (যিনি ‘সিংহম’ নামেও পরিচিত) জানিয়েছেন, বিজ্ঞাপনটি নিষিদ্ধ কোনও পণ্যের সারোগেট বিজ্ঞাপন হিসেবে কাজ করতে পারে কি না, তা খতিয়ে দেখেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্যক্তিগত ও আইনি এই ঝামেলার মাঝেই অবশ্য স্বস্তির খবর নিয়ে এসেছে অভিনেতার বক্স অফিস রিপোর্ট। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর বহুল আলোচিত ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’ (Drishyam)-এর শেষ অধ্যায়টি বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে এবং ইতিমধ্যেই ৪০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে। পরিচালক অভিষেক পাঠকের পরিচালনায় গত ২ অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই ছবির সাসপেন্স ও অভিনয় দর্শকদের দারুণ পছন্দ হয়েছে, যা এই কঠিন সময়ে অভিনেতার কেরিয়ারে বড় স্বস্তি এনে দিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us