Akshaye Khanna: বিশাল মাপের নতুন ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না! দাম শুনলে আঁতকে উঠবেন

Akshaye Khanna New House: তাঁর কেরিয়ারের গ্রাফ আচমকাই নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। আর এই চরম সাফল্যের মাঝেই এক দুর্দান্ত খবর প্রকাশ্যে এল—মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকায় ৩৩ কোটি টাকারও বেশি মূল্যে একটি অত্যন্ত বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বর্ষীয়ান অভিনেতা বিনোদ খান্নার এই সুযোগ্য সন্তান।

Akshaye Khanna: বিশাল মাপের নতুন ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না! দাম শুনলে আঁতকে উঠবেন

|

Sep 28, 2026 | 3:56 PM

‘ধুরন্ধর’ ছবিতে রেহমান ডাকাতের চরিত্রে অভিনয় করে সম্প্রতি নেটদুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন অভিনেতা অক্ষয় খান্না। এর আগে ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ছবিতেও তাঁর ক্ষুরধার অভিনয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছিল। সাম্প্রতিক সময়ে যে ধরনের চরিত্র নির্বাচন করছেন অক্ষয়, তাতে তাঁর কেরিয়ারের গ্রাফ আচমকাই নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। আর এই চরম সাফল্যের মাঝেই এক দুর্দান্ত খবর প্রকাশ্যে এল—মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকায় ৩৩ কোটি টাকারও বেশি মূল্যে একটি অত্যন্ত বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বর্ষীয়ান অভিনেতা বিনোদ খান্নার এই সুযোগ্য সন্তান।

‘স্কোয়ার ইয়ার্ডস’-এর এক পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ মুম্বইয়ের ‘৩০ লিটল গিবস, মালাবার হিলস রোড’-এ নিজের এই নতুন ঠিকানাটি কিনেছেন অক্ষয়। অভিনেতার নতুন ফ্ল্যাটটির কার্পেট এরিয়া প্রায় ২,৩৪১.৩৮ বর্গফুট (২১৭.৫২ বর্গমিটার)। এর সঙ্গে রয়েছে ১৭৫.৪৫ বর্গফুটের (১৬.২৯ বর্গমিটার) এক নজরকাড়া বারান্দা। পুরো অ্যাপার্টমেন্টটির মোট বিল্ট-আপ এরিয়া ২,৫১৬.৮৪ বর্গফুট।

সম্পত্তির রেজিষ্ট্রেশন সংক্রান্ত নথি অনুযায়ী, এই বিলাসবহুল ডিলের সঙ্গে তিনটি ডেডিকেটেড কার পার্কিং স্লটও পেয়েছেন অভিনেতা। সম্পূর্ণ প্রপার্টিটির ক্রয়মূল্য ৩৩.২৬ কোটি টাকা, যার জন্য অক্ষয় খান্না রাজ্য সরকারকে প্রায় ১.৯৯ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন চার্জ হিসেবে মিটিয়েছেন। দক্ষিণ মুম্বইয়ের এই মালাবার হিলস অঞ্চলটি বাণিজ্যনগরীর অন্যতম পশ ও প্রাইম লোকেশন হিসেবে পরিচিত।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ছবির প্রথম পর্বে রেহমান ডাকাতের খলচরিত্রে অসাধারণ পারফর্ম করে প্রভূত প্রশংসা কুড়িয়েছেন অক্ষয়। চলতি বছরেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল তাঁর আরও একটি ছবি ‘ইক্কা’, যেখানে তাঁকে দেখা গিয়েছিল সানি দেওলের সাথে। আগামী দিনেও একাধিক বড় প্রজেক্টে দেখা মিলবে অভিনেতার। প্যান-ইন্ডিয়া ছবি ‘মহাকালী’-তে ‘শুক্রাচার্য’-এর চরিত্রে অভিনয় করছেন তিনি, যে ছবি থেকে তাঁর প্রথম লুক ইতোমধ্যেই ব্যাপক পছন্দ করেছেন দর্শকেরা। পাশাপশি, সম্প্রতি সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’ থেকে সরে দাঁড়ানোর খবরেও শিরোনামে ছিলেন অভিনেতা।

Loading...
Unable to load recommendations.
Follow Us