নাবালিকাকে নিয়ে যৌনদৃশ্যের শুটিং! একতাকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ

Ekta Kapoor: একতা কাপুর প্রযোজিত 'গন্দি বাত' ওয়েব সিরিজের অনেকগুলো সিজন দেখে ফেলেছেন দর্শক। এই সিরিজ মূলত যে প্রাপ্তবয়স্কদের জন্যই তৈরি করেছে 'অল্ট বালাজি' সে কথা সকলেরই জানা। এই সিরিজের ষষ্ঠ সিজন তৈরির পরেই বিপত্তিতে পড়েছেন একতা এবং তাঁর সহ-প্রযোজক মা শোভা কাপুর।

নাবালিকাকে নিয়ে যৌনদৃশ্যের শুটিং! একতাকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ

| Edited By: উত্‍সা হাজরা

Oct 23, 2024 | 3:57 PM

একতা কাপুর প্রযোজিত ‘গন্দি বাত’ ওয়েব সিরিজের অনেকগুলো সিজন দেখে ফেলেছেন দর্শক। এই সিরিজ মূলত যে প্রাপ্তবয়স্কদের জন্যই তৈরি করেছে ‘অল্ট বালাজি’ সে কথা সকলেরই জানা। এই সিরিজের ষষ্ঠ সিজন তৈরির পরেই বিপত্তিতে পড়েছেন একতা এবং তাঁর সহ-প্রযোজক মা শোভা কাপুর। এই সিজনে নাকি অশালীন দৃশ্যে দেখানো হয়েছে নাবালিকাদের। যে কারণে প্রযোজনা সংস্থার দুই কর্ণধারে বিরুদ্ধে পকসো মামলা দায়ের করা হয়েছে। এই সিজনে নাবালিকারদের দিয়ে যৌন দৃশ্যে অভিনয় করানো হয়েছে।

এই সিজনে নাকি দেখানো হয়েছে কীভাবে নাবালিকারা যৌনকর্ম এবং মাদকসেবনে লিপ্ত হয়েছে। আর তা নিয়েই উঠেছে আপত্তি। এই প্রেক্ষিতেই একতা এবং শোভার বিরুদ্ধে পকসো আইনের ১৩ এবং ১৫ ধারায় মামলা দায়ের করা হয়। গত ২২ অক্টোবর বালাজির দুই কর্ণধারকে ডেকে পাঠিয়েছিল মুম্বই পুলিশ। আবারও ২৪ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাঁদের।

উল্লেখ্য, অল্ট বালাজির তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিবৃতির মাধ্য়মে জানানো হয়েছে যৌনদৃশ্যের শুটিংয়ে নাবালিকাদের ব্যবহার করা হয়নি। লেখা হয়, “বলে রাখা প্রয়োজন কোম্পানির রোজকার কাজকর্মের সঙ্গে একতা কাপুর ও শোভা কাপুর কোনওভাবেই জড়িত নয়। সম্পূর্ণ ভিন্ন একটা টিম এই বিষয়গুলো দেখে যার মধ্যে কনটেন্ট স্ট্র্যাটেজিও রয়েছে।”

সেখানে লেখা হয়েছে, “দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর সংস্থার কর্তৃপক্ষের সম্পূর্ণ আস্থা রয়েছে। যেহেতু ‘গন্দি বাত’ ওয়েব সিরিজ সংক্রান্ত অভিযোগটি এখনও বিচারাধীন মামলা সেহেতু সেই সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য এখনই প্রকাশ করার সম্ভব নয়। তবে এবিষয়ে প্রশাসনের সঙ্গে সমস্তরকম সহযোগিতা করা হবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us