AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah-Prosenjit Chatterjee: অমিত শাহর কাছ থেকে এই বিশেষ উপহার পেলেন প্রসেনজিৎ

Amit Shah visits Prosenjit Chatterjee: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় অভিনেতার ড্রয়িং রুম বা বৈঠকখানায়। সেখানে সম্পূর্ণ ঘরোয়া মেজাজে চলে কথোপকথন। সৌজন্য বিনিমিয়। সঙ্গে ছিল চায়ের কাপ। জানা গিয়েছে, খুব অল্প সময়ই প্রসেনজিতের বাড়িতে ছিলেন অমিত শাহ। সিনেমা, বই সংক্রান্ত নানা আলোচনা হয় তাঁদের মধ্যে।

Amit Shah-Prosenjit Chatterjee: অমিত শাহর কাছ থেকে এই বিশেষ উপহার পেলেন প্রসেনজিৎ
| Updated on: Jul 07, 2026 | 1:35 PM
Share

টলিপাড়ার ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়ি ‘উৎসব’ এমনিতেই শহরের অন্যতম চর্চিত ঠিকানা। সোমবার সেই উৎসবের আঙিনায় পা রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টলিউড সুপাস্টারের বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে নানা মহলে স্বাভাবিকভাবেই তুমুল কৌতূহল তৈরি হয়েছিল। অল্প সময়ের এই সফরে ঠিক কী কী ঘটল প্রসেনজিতের বাড়ির অন্দরে? প্রসেনজিৎকে কী উপহার দিলেন অমিত শাহ?

প্রসেনজিতের বাড়িতে ঢুকেই প্রথমে নজরে পড়বে তাঁর নিজস্ব অফিস ঘর। সিনেমা সংক্রান্ত আলোচনা, চিত্রনাট্য শোনা, মিটিং বা ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ—সবটাই হয় এই নির্দিষ্ট ঘরেই। তবে বিশেষ অতিথি অমিত শাহর জন্য ছিল ভিন্ন আয়োজন। মিটিং রুমে নয়, বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় অভিনেতার ড্রয়িং রুম বা বৈঠকখানায়। সেখানে সম্পূর্ণ ঘরোয়া মেজাজে চলে কথোপকথন। সৌজন্য বিনিমিয়। সঙ্গে ছিল চায়ের কাপ। জানা গিয়েছে, খুব অল্প সময়ই প্রসেনজিতের বাড়িতে ছিলেন অমিত শাহ। সিনেমা, বই সংক্রান্ত নানা আলোচনা হয় তাঁদের মধ্যে।

অমিত শাহ চলে যাওয়ার পর সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতার ফেসবুক পোস্ট থেকে জানা যায়, এই সৌজন্য সাক্ষাতের সময় প্রসেনজিতের হাতে বেশ কিছু বই উপহার হিসেবে তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। যার মধ্যে অন্যতম আকর্ষণ ছিল মোদী সরকারের সফল ও উজ্জ্বলতম ১২ বছরের কার্যকাল নিয়ে লেখা বই—‘সবার জন্য বিকাশ, সবার জন্য ঐতিহ্য’।

ফেসবুক পোস্টে প্রসেনজিৎ লেখেন, “আপনাকে আমার বাড়িতে স্বাগত জানাতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করেছি, অমিত শাহজি। আপনার আন্তরিক আগমন, এবং আমাকে উপহার হিসেবে দেওয়া বইগুলির জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার সঙ্গে কাটানো সময় আমার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। আপনার এই সৌজন্যের নিদর্শন আমি সযত্নে লালন করব। আপনার এই আগমনে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।”

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর