Amitabh Bachchan: ভালোবেসে অমিতাভকে বিশেষ নামে ডাকতেন জয়া, যা শুনে মারাত্মক রেগে গিয়েছিলেন বিগ বি বাবা! কী ঘটেছিল বচ্চন পরিবারে?

Amitabh Bachchan on Jaya Bachchan: বিশেষ করে এই দুই তারকার উচ্চতার ব্যবধান অতীতে বহুবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সম্প্রতি এক মজার স্মৃতি রোমন্থন করে অমিতাভ বচ্চন নিজেই ফাঁস করলেন এক অজানা গল্প— এক সময়ে জয়া তাঁকে ভালোবেসে ‘লম্বুজি’ বলে ডাকতেন, কিন্তু পুত্রবধূর মুখে এই সম্বোধন একদমই পছন্দ ছিল না স্বয়ং হরিবংশ রাই বচ্চনের!

Amitabh Bachchan: ভালোবেসে অমিতাভকে বিশেষ নামে ডাকতেন জয়া, যা শুনে মারাত্মক রেগে গিয়েছিলেন বিগ বি বাবা! কী ঘটেছিল বচ্চন পরিবারে?

|

Nov 04, 2026 | 1:01 PM

বলিপাড়ার অন্যতম আইকন জুটি অমিতাভ ও জয়া বচ্চন। পর্দার বাইরে তাঁদের ব্যক্তিগত জীবন এবং রসায়ন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। বিশেষ করে এই দুই তারকার উচ্চতার ব্যবধান অতীতে বহুবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সম্প্রতি এক মজার স্মৃতি রোমন্থন করে অমিতাভ বচ্চন নিজেই ফাঁস করলেন এক অজানা গল্প— এক সময়ে জয়া তাঁকে ভালোবেসে ‘লম্বুজি’ বলে ডাকতেন, কিন্তু পুত্রবধূর মুখে এই সম্বোধন একদমই পছন্দ ছিল না স্বয়ং হরিবংশ রাই বচ্চনের!

জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র সেটে সম্প্রতি হাজির হয়েছিলেন রণবীর কাপুর, রবি দুবে এবং সাই পল্লবী। তাঁদের আসন্ন মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ ছবির প্রচারের জন্যই মঞ্চে এসেছিলেন তারকারা। সেখানেই আলাপচারিতার মাঝে বচ্চন পরিবারের সদস্যদের উচ্চতার প্রসঙ্গটি উঠে আসে।

রণবীরদের সামনেই জয়া বচ্চনের পুরনো একটি অভ্যাসের কথা শেয়ার করেন ‘বিগ বি’। অমিতাভ জানান, বিয়ের পর দীর্ঘ একটা সময় ধরে জয়া তাঁকে ভালোবেসে ‘লম্বুজি’ বলেই ডাকতেন। কিন্তু এই বিষয়টি নিয়ে ঘোর আপত্তি ছিল অমিতাভের বাবা, কবি হরিবংশ রাই বচ্চনের। একদিন পুত্রবধূ জয়াকে স্পষ্ট নির্দেশ দিয়ে তিনি বলেছিলেন, “দেখো, ওকে এভাবে ‘লম্বুজি’ বলে ডেকো না। হয় ওর নাম ধরে ডাকো, নয়তো অন্য কোনও উপযুক্ত সম্মানসূচক নাম ব্যবহার করো।” শ্বশুরের সেই বারণের পরেই নাকি জয়া তাঁকে নাম ধরেই ডাকা শুরু করেন।

অনুষ্ঠানের সেটে এই মজার গল্প শুনে হাসির রোল ওঠে। আর এই কথায় যোগ দেন রণবীর কাপুরও। অমিতাভ ও জয়ার উচ্চতার দূরত্বের সঙ্গে নিজের ও আলিয়া ভাটের উচ্চতার তুলনা টেনে রণবীর মজার ছলে বলেন, “আমি প্রায়ই মনে মনে ভাবতাম, আমি যদি অমিতজির মতো একটু লম্বা হতাম আর আলিয়া যদি জয়া আন্টির মতো একটু খাটো হতো, তবে পর্দায় আমাদের উচ্চতার তফাতটা কী দারুণই না দেখাত!”

 

Loading...
Unable to load recommendations.
Follow Us