একদিন কাজ না করলেই অবসাদ! কোন কথা ফাঁস করলেন অমিতাভ?

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সিজনের শুটিং শেষ করেছেন তিনি। দীর্ঘ এই যাত্রার সমাপ্তিতে দর্শকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন অমিতাভ। তিনি বলেন, “মনে হচ্ছে এই তো সেদিন শুরু হল, অথচ কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। জীবনের এক-তৃতীয়াংশের বেশি সময় আপনাদের সঙ্গে কাটিয়েছি, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।” শেষ দিনের শুটিংয়ে আবেগ যেন জড়িয়ে ধরেছিল শাহেনশাহকে।

একদিন কাজ না করলেই অবসাদ! কোন কথা ফাঁস করলেন অমিতাভ?

|

Apr 06, 2026 | 5:34 PM

বয়স যে কেবল একটা সংখ্যা মাত্র, তা বারবার প্রমাণ করে দিয়েছেন বলিউডের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ অমিতাভ বচ্চন। জেন জি-র যুগে দাঁড়িয়েও ৮৩ বছর বয়সে শুটিং ফ্লোর কাঁপাতে তাঁর জুড়ি মেলা ভার। সিনেমা, বিজ্ঞাপন থেকে রিয়্যালিটি শো— সর্বত্রই তাঁর সমান আধিপত্য। তবে সম্প্রতি নিজের ভ্লগে জীবনের এক অদ্ভুত শূন্যতার কথা তুলে ধরলেন বিগ বি।

অমিতাভ বচ্চন তাঁর সাম্প্রতিক ব্লগে লিখেছেন, “আলস্য করে একটা দিন কেটে যাওয়া মানেই দৈনন্দিন জীবনের ভারসাম্য নষ্ট হওয়া। কাজ না করলে আমার একদম ভালো লাগে না।” চেনা রুটিন থেকে সামান্য বিচ্যুতি ঘটলেই তিনি অস্থির হয়ে পড়েন। তাঁর মতে, কর্মব্যস্ততা ছাড়া জীবনটা হঠাৎ অচেনা মনে হতে শুরু করে।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সিজনের শুটিং শেষ করেছেন তিনি। দীর্ঘ এই যাত্রার সমাপ্তিতে দর্শকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন অমিতাভ। তিনি বলেন, “মনে হচ্ছে এই তো সেদিন শুরু হল, অথচ কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। জীবনের এক-তৃতীয়াংশের বেশি সময় আপনাদের সঙ্গে কাটিয়েছি, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।” শেষ দিনের শুটিংয়ে আবেগ যেন জড়িয়ে ধরেছিল শাহেনশাহকে।

দীর্ঘ ছয় দশকের কেরিয়ারে আজও দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন তিনি। কর্মবিরতিতে বিরক্ত হলেও নিজের শরীর ও মনের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন অমিতাভ। তিনি জানান, দিনটি যদি মনের মতো না কাটে বা দুশ্চিন্তা গ্রাস করে, তবে শান্ত থাকা জরুরি। কারণ অতিরিক্ত উদ্বেগ স্বাস্থ্যের ক্ষতি করে। বলিউডের শাহেনশাহর এই কর্মস্পৃহা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আজও তরুণ প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা। কাজই যার জীবন, সেই অমিতাভ বচ্চন আবারও প্রমাণ করলেন— অবসরের অভিধান তাঁর ডিকশনারিতে নেই।

Follow Us