‘…বড় হয়ে কী হবে বোঝাই যাচ্ছে’, জিতের ছেলেকে দেখে বললেন অঙ্কুশ!
Jeet: গত বছর সেপ্টেম্বর মাসে রোনাভের আসার খবর দিয়েছিলেন জিৎ। এর পরেই অক্টোবর মাসে জন্ম নেয় সে। জিতের আর এক মেয়েও রয়েছে। তার সঙ্গে রোনাভের বয়সের ফারাক প্রায় ১১ বছরের।

দীর্ঘ আট মাস অপেক্ষার পর অবশেষে ছেলের ছবি সামনে এনেছেন জিৎ। তাঁকে দেখে মুগ্ধ সকলে। বয়স আট মাস তাতে কী? এখন থেকেই যেন পোজ দেওয়াতে সে সিদ্ধহস্ত। ছবি পোস্ট করতেই একের পর এক কমেন্ট। বাদ গেলেন না অঙ্কুশও। একরত্তিকে দেকজেই তিনি লিখলেন, “… বড় হয়ে কী হবে বোঝাই যাচ্ছে”। কেন এমন মন্তব্য তাঁর?
অঙ্কুশের মতে, রোনাভ অর্থাৎ জিতের ছেলের নাক হয়েছে পুরো মোহনা অর্থাৎ জিতের স্ত্রীর মতো। আর চোখ দু’টো জিতের বসানো। বাবা-মায়ের সব ভালগুলোই পেয়েছে সে। আর তা দেখেই অকপট অঙ্কুশ, এখনই এরকম! আর এক সুপারস্টারকে যে পেতে চলেছে টলিউড সে ব্যাপারে এখন থেকেই নিশ্চিত যেন তিনি। শুধু অঙ্কুশই নন ছোট্ট রোনাভকে আশীর্বাদ জানিয়েছেন মিমি চক্রবর্তী থেকে শুরু করে মানালি, সৌমিতৃষা সকলেই। খুদে যেন ভাল থাকে, সুস্থ থাকে এমনটাই প্রার্থনা তাঁদের।
গত বছর সেপ্টেম্বর মাসে রোনাভের আসার খবর দিয়েছিলেন জিৎ। এর পরেই অক্টোবর মাসে জন্ম নেয় সে। জিতের আর এক মেয়েও রয়েছে। তার সঙ্গে রোনাভের বয়সের ফারাক প্রায় ১১ বছরের।
View this post on Instagram
