AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরম-পিয়া যান আয়ারল্যান্ড, হনিমুনে অনুপম-প্রশ্মিতা গেলেন কোথায়?

Anupam Roy: হনিমুন উদযাপন করতে গত বছরের শেষের দিকেই আয়ারল্যান্ডে গিয়েছিলেন পরম ও পিয়া। আর ওঁরা বেছে নিলেন তুরস্ক। 

পরম-পিয়া যান আয়ারল্যান্ড, হনিমুনে অনুপম-প্রশ্মিতা গেলেন কোথায়?
হনিমুনে অনুপম-প্রশ্মিতা গেলেন কোথায়?
| Updated on: May 04, 2024 | 8:17 PM
Share

বিয়ের মাস দুয়েক কেটে গিয়েছে। তবে এ যাবৎ দম ফেলার ফুরসৎ পাননি ওঁরা। ওঁরা অর্থাৎ অনুপম রায় ও প্রশ্মিতা পাল। ব্যস্ত শিডিউল থেকে ছুটি মিলেছে। আর তা মিলতেই দু’জনেই বিদায় জানিয়েছেন দেশকে। বিয়ের পর এই প্রথম একসঙ্গে কাজ ছাড়া ভ্রমণ। জানেন কোথায় গিয়েছেন তাঁরা? মধুচন্দ্রিমা উদযাপনে অনুপম ও প্রশ্মিতা পাল গিয়েছেন তুরস্কে। সেখানেই ক্যাপাডোসিয়া থেকে সুন্দর এক ছবি দিয়েছেন অনুপম। ভালবাসায় বুঁদ দু’জনে। এমনিতে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চাপা এই গায়ক। তবে এবার ঘটেছে নিয়মের ব্যতিক্রম। নিজেই পোস্ট করেছেন ছবি।

পোশাকেও যেন রংমিলান্তি। ক্যাপশনে গায়ক লিখেছেন, “অ্যা তুর্কীশ হলিডে”। হনিমুন উদযাপন করতে গত বছরের শেষের দিকেই আয়ারল্যান্ডে গিয়েছিলেন পরম ও পিয়া। আর ওঁরা বেছে নিলেন তুরস্ক। ২ মার্চ, এক ফাল্গুনি সন্ধেয় চার হাত এক হয়েছিল অনুপম-প্রশ্মিতা। প্রায় এক বছরের সম্পর্কের পর বিয়ে করেন তাঁরা। যদিও তাঁদের প্রেম টের পায়নি কাকপক্ষীতেও। নিজেরাও প্রেমের খবর রাখতে চেয়েছিলেন গোপনেই।

View this post on Instagram

A post shared by Anupam Roy (@aroyfloyd)

Follow Us